চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে মধ্যবিত্তের ভরসা এবার দেশি ফল

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:৩১ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

রমজানকে সামনে রেখে আমদানি ফলের বাজারে অস্বস্তি থাকলেও স্বস্তির খবর দিচ্ছে দেশি ফল। রাজধানীর বাজারগুলোতে আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর, খেজুরের দাম যখন আকাশ ছোঁয়া তখন বাজারগুলো ভরে উঠেছে গ্রীষ্মকালীন দেশি ফলে। দামও মোটামুটি হাতের নাগালের মধ্যেই আছে।

রাজধানীর কারওয়ান, হাতিরপুল, জিগাতলা, রায়ের বাজার, টাউনহল, মোহাম্মদপুর টাউনহল,  রামপুরাসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে মৌসুমী ফল তরমুজ, বেল, বাঙি, পেঁপে, পেঁয়ারা, আনারস, আতা, কলার যথেষ্ট পরিমাণ আমদানি রয়েছে। তবে বাজার ভেদে রয়েছে দামের পার্থক্য।

যেমন কারওয়ান বাজারের পেয়ারা বিক্রেতা আমিরুল মাতুব্বর প্রতিকেজি পেয়ারা বিক্রি করছেন ৫০ টাকা কেজি। আবার টাউন হলের পেয়ারা বিক্রেতা মমিনুল সেই একই পেয়ারা বিক্রি করছেন ৮০ টাকা দরে। দু’জনের কাছেই জানতে চাওয়া হয়েছিলো দামের পার্থক্য কেনো?

Banglabid

এমন প্রশ্নের জবাবে আমিরুল বলেন, গতকাল তিনি প্রতিকেজি পেয়ারা পাইকারি কিনেছিলেন ২০ থেকে ২২ টাকার মধ্যে, ওই দিন তিনি আবার বিক্রি করেছেন ৩৫ থেকে ৪০ টাকায়। কিন্তু আজ তাকে প্রতি কেজি পেয়ারার জন্য ১৫ টাকা প্রতি কেজিতে বেশি দিতে হয়েছে। তাই ৫০ টাকা বিক্রি করছেন। আর টাউন হলের মমিনুল বলছেন, তারা অধিকাংশ ক্রেতাই নিয়মিত তার কাছ থেকে পেয়ারা নিয়ে থাকেন। সেক্ষেত্রে তাকে ভালো মানের পেয়ারা নিয়ে আসতে হয়। ফলের মান খারাপ হলে ক্রেতা তার কাছ থেকে আর নিতে চাইবেন না। তাই তার পেয়ারার দাম একটু বেশি।

এ চিত্র প্রতিটি ফলে ক্ষেত্রে। বাজার ভেদে প্রতিটি ফল বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা পার্থক্যে। যেমন: তরমুজ। কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৩০টাকা কেজি দরে। আর অন্য বাজারগুলোতে সেটা ৪০ থেকে ৫০ টাকা। যার অর্থ হচ্ছে, একটি ৬ কেজি ওজনের একটি তরমুজ যদি মহল্লার একটি বাজার থেকে কেউ কিনতে যান তাহলে তাকে গুণতে হবে ১২০ টাকা বেশি।

Reneta

বাজার পরিস্থিতির এমন অবস্থার প্রতি ক্ষোভ জানান রামপুরা বাজারে পরিবারের জন্য বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করা রাকিব আনোয়ার। তার বক্তব্য: যখন পণ্যের মূল্য কমে যায় তখন রাজধানীর অধিকাংশ বাজারের বিক্রেতারা পণ্যের দাম কমান না। আগের দামেই বিক্রি করেন। যেন সারা বছরই তারা একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে রাখেন, এর নিচে বেচবেন না। আবার যখন দাম বাড়ে তখন ঠিকই দাম বাড়িয়ে দেয়।

রাকিব বলেন, এখন তরমুজের মৌসুম। সারা দেশে তরমুজের বাম্পার ফলন হয়েছে। তাহলে কেন ৫০টাকা কেজি দরে আমাকে তরমুজ কিনতে হবে। নিউজে তো দেখি ঢাকা পর্যন্ত তরমুজ আনতে প্রতিকেজিতে খরচ পড়ে ১০ টাকা। আবার তারা কেজিতে তরমুজ কিনে না। কিন্তু বিক্রি করছে কেজিতে। একরকম বাধ্য হয়ে বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য করা হয় বলে ক্ষোভ তার।

এমন পরিস্থিতিতে সরকারে দায়িত্বশীল সংস্থার তদারকির তাগিদ ক্রেতাদের।

বাজারে থাকা অন্যান্য ফল গুলোর মধ্যে বাজার ভেদে বেল ১৬০ থেকে ২০০ টাকা হালি, বড় সাইজের বাঙি ২০০ টাকা, পেঁপে ৮০ থেকে ১০০টাকা কেজি, পেয়ারা ৫০ থেকে ৮০ টাকা কেজি, আনারস (জলঢুগি) ১২০ থেকে ১৫০টাকা ,আতা ২০০ থেকে ২৫০ টাকা, কলা জাত ভেদে ১০০ থেকে ১৫০টাকা ডজন পর্যন্ত বিক্রি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনারসকলাতরমুজপেপেপেয়ারাবেলরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT