টানা বর্ষণের ফলে পাহাড় ধসে সেনা সদস্যসহ বহু হতাহতের পর ঘটনাস্থল পরিদর্শনে রাঙামাটি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থল পৌঁছান।
এর আগে সকালে শুধু রাঙামাটিতেই চার সেনা সদস্যসহ ৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রশাসন।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিলো। শহরের যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকা থেকে পাহাড় ধসের ঘটনা ঘটে।
শেষ খবরে জানা গেছে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ হয়েছে। মৃতের সংখ্যা এখনও বাড়ছে বলে জানা গেছে।










