বিনোদন

রহস্য আর মনস্তাত্বিক দ্বন্দ্বের আভাস

‘জ্বীন’-এর টিজারে রহস্য আর মনস্তাত্বিক দ্বন্দ্বের আভাস...

অন্ধকারে মুখোশ পরা একজন নারীর ভয়ঙ্কর মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মিত হয়েছে রহস্য ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্পের জন্য, সিনেমার পোস্টার যেখানে একজন নারীর ভয়ঙ্কর মুখ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছরের প্রতীক্ষিত ছবিগুলোর একটি নাদের চৌধুরী পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘জ্বীন’। মুক্তির আগে প্রকাশ্যে এলো ছবির ৫০ সেকেন্ড ব্যাপ্তীর টিজার। টিজারজুড়ে ছিল রহস্য আর মনস্তাত্বিক দ্বন্দ্বের আভাস!

নায়িকা পূজাকে ভূতের চেহারায় দেখা গেছে। একটি পুরোনো বাড়ি থেকে তিনি বের হয়েছেন। তার চেহারা দেখে আতঙ্কিত লোকজন। ৫০ সেকেন্ডের পুরো টিজারেই সজল-রোশানের ভীতিকর অবস্থা।

টিজারে রয়েছে বেশ কয়েকটি লোমহর্ষক ও ভৌতিক দৃশ্য। সেখানে জ্বীন হয়ে দেখা দিয়েছেন পূজা চেরী! টিজারটি প্রকাশ হলেও ছবিতে কারো চরিত্রই স্পষ্ট করা হয়নি। সেই রহস্যের জট খুলবে মাস খানেক পর। কারণ আগামী ১৩ মার্চ মুক্তি পাবে ‘জ্বীন’।

এর আগে ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেয়া হবে বলে ঘোষণা হয়েছিল। কিন্তু নানা কারণে তারিখ পিছিয়ে মার্চে নেয়া হয়।

মূলধায়ায় অভিনেতা সজল এর আগে ‘রান আউট’ দিয়ে বাজিমাৎ করেছিলেন। এই ছবি প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেতা বলেন, জ্বীন এবং মানুষের দ্বন্দ্ব নিয়ে কী ঘটেছিল, সেই শেষের ক্লাইমেক্স দৃশ্যে সেটা দেখা যাবে আগামী ১৩ মার্চ।

সজল বলেন, বারবার রিহার্সালের পাশাপাশি মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। শুটিংয়ের সময় টিমের সবাই এতটাই কাজে মগ্ন ছিল যে আমরা দিনরাত ভুলে কাজটি করি। আশা করছি, মুক্তির পর ভালো রেজাল্ট পাব।

বিষয়:জাজ মাল্টিমিডিয়া জ্বীন টিজার নাদের চৌধুরী পূজা চেরী রহস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…