চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাসুদ রানা’ এবারের ঈদের সেরা সিনেমা, প্রযোজকের দাবি

'এআই দিয়ে কোনো ক্যারেক্টার তৈরি করা হয়নি'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
- সেমি লিড, বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুগের পর যুগ ধরে বাঙালির হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে পর্দায়। আগামী ঈদুল আজহায় বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজকের দাবি, ঈদে সেরা সিনেমা হচ্ছে ‘মাসুদ রানা’।

রবিবার (২৪ মে) দুপুরে চ্যানেল আইতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমরা সেই সত্তর দশকে জেমস বন্ড এবং মাসুদ রানা সমানতালে পড়তাম ও দেখতাম। নব্বই দশকের তরুণ প্রজন্মও কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ পড়েছেন বলে আমি বিশ্বাস করি। এবার দর্শকরা ঈদে সেই মাসুদ রানাকে সিনেমা হলে দেখতে পাচ্ছেন। দর্শকদের প্রত্যাশা থাকবে অনেক বেশি। ‘মাসুদ রানা’ দর্শকদের কাছে উপভোগ্য সিনেমা হোক, এটাই প্রত্যাশা রাখবো।”

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘এই গল্পের বাজেট এত বেশি যে, এককভাবে সামলানো কঠিন। এজন্য ইমপ্রেস টেলিফিল্ম সহায়তা করেছে। কয়েক বছর ধরে অপেক্ষার পর অবশেষে ‘মাসুদ রানা’ পর্দায় আসছে। ইতোমধ্যে সেন্সর হয়ে গেছে। সেন্সর থেকে ভূয়সী প্রশংসা এসেছে, সেই কথাগুলো আমার বলা ঠিক হবে না। তবে আমি বলবো, এবারের ঈদে সেরা সিনেমা হচ্ছে ‘মাসুদ রানা’।”

ইতোমধ্যে ‘মাসুদ রানা’র ট্রেলার প্রকাশিত হয়েছে। কিছু কিছু দৃশ্যে কেউ কেউ এআই ব্যবহারের দাবি তুলেছেন।

Reneta

প্রযোজক আজিজ বলেন, “মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার স্থানে এআই ব্যবহার করা হয়নি। প্রতিটি দৃশ্যে সে অভিনয় করেছে। তবে কিছু ইফেক্টে এআই রয়েছে, এটা সত্য। এখানে ভিএফএক্সের সঙ্গে এআইয়ের সংমিশ্রণ রয়েছে। পরিষ্কার করে জানাচ্ছি, এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি।”

‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা, যিনি চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা’র বিজয়ী ছিলেন।

রাসেল রানা বলেন, ‘বইয়ের পাতায় আছে পদে পদে মৃত্যুর হাতছানি, এই সিনেমার চূড়ান্ত হওয়ার পর থেকে আমার মধ্যে ছিল পদে পদে থেমে যাওয়ার হাতছানি। করোনা, সেনাবাহিনীর পারমিশন এ সবকিছু মিলিয়ে দীর্ঘ সময় এখানে দিতে হয়েছে। অবশেষে ঈদে আসছে, বাকিটা দর্শকরা রায় দেবেন।”

‘মাসুদ রানা’ পরিচালনা করেছেন সৈকত নাসির। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ‘মাসুদ রানা’ হচ্ছে বাংলাদেশের জেমস বন্ড। তাই জেমস বন্ডকে স্ক্রিনে আনার জন্য প্রযুক্তিগত দিক থেকে যা যা করার দরকার, আমি তাই করেছি। আগের ‘মাসুদ রানা’ থেকে আমি কোনোভাবেই অনুপ্রাণিত নই। আমরা চাই, দর্শকরা ঈদে সিনেমাটি দেখুক।”

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাসুদ রানা’র বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডজাজ মাল্টিমিডিয়ামাসদ রানা সিনেমালিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT