রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ দলের অন্যতম তিন সদস্য মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান।
রাজধানীর তেজগাঁওয়ে রবির নতুন বিজ্ঞাপন চিত্রে অংশ নেন তিন ক্রিকেটার। তবে নতুন বিজ্ঞাপনেও ক্রিকেটই প্রধান্য পেয়েছে বলে খুশি তারা।
এসময় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, বিজ্ঞাপনটিতে একটি পাড়ায় ক্রিকেট খেলা হচ্ছে। আমরা গিয়ে তাদের সাথে খেলতে থাকি। আসলে ছোট বেলায় আমরা যে ক্রিকেটটা খেলতাম সেটাই এখানে দেখানো হবে।






