চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবার্ট প্যাটিনসনকে মেনে নিতে পারেননি ‘ব্যাটম্যান’ ভক্তরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২১
বিনোদন
A A

পরিচালক ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে ‘ব্যাটম্যান’ রূপে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। গতবছর ছবির ট্রেলার প্রকাশ পাওয়ার পর ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় ভেসেছেন অভিনেতা। কিন্তু শুরুতে বিষয়টি এমন ছিল না। ‘ব্যাটম্যান’ চরিত্রে রবার্ট প্যাটিনসন অভিনয় করবেন জানার পর ডিসি ভক্তদের অনেকেই বিষয়টি মেনে নিতে পারেননি।

‘উই গট দিস কভার্ড’-এ দেয়া এক সাক্ষাৎকারে রবার্ট প্যাটিনসন এই প্রসঙ্গে বলেন, “আমি অনেক সিনেমায় অভিনয় করেছি। কয়েকটিতে কাল্পনিক এবং অতিপ্রাকৃত চরিত্রে অভিনয় করেছি। যখন সেগুলোর প্রচারণা চালিয়েছি, তখন কেউ আপত্তি জানায়নি। কিন্তু যখনই ‘ব্যাটম্যান’ প্রসঙ্গে কিছু বলেছি, ভক্তরা বলেছেন আমি চরিত্রটির অপমান করছি।”

তিনি আরও বলেন, “মজার বিষয় হলো ‘ব্যাটম্যান’ এমন একটি চরিত্র যা নানা ভাবে ফুটিয়ে তোলা যায়। হুবহু কমিকের মতো করেই ফুটিয়ে তুলতে হবে এমন কোনো কথা নেই। ম্যাট রিভস সেরকমই এক ‘ব্যাটম্যান’ নিয়ে আসছেন।”

২০২২ সালের ৪ মার্চ মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান।’ ছবিতে রবার্ট প্যাটিনসন ছাড়াও পেংগুইনের চরিত্রে থাকছেন কলিন ফ্যারেল, ক্যাট ওম্যানের চরিত্রে জোই ক্রভিতজ, রিডলারের ভূমিকায় পল ড্যানো, কমিশনার গর্ডনের ভূমিকায় জেফরি রাইট, গিল কলসনের ভূমিকায় পিটার সার্সগার্ড। কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্য ব্যাটম্যানব্যাটম্যানম্যাট রিভসরবার্ট প্যাটিনসনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT