চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতার মায়ের মৃত্যুকে ঘিরে আন্দোলনে চলচ্চিত্র পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
রফিক শিকদারে

ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছেন মা রওশান আরা, এমন অভিযোগ চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদারের।

গেল ৩১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্তব্যরত ডাক্তার এবং ইউরোলজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান দুলালের ভুল চিকিৎসায় তিনি মারা যান বলে অভিযোগ রফিকের। তার শাস্তির দাবিতে এক হয়ে আন্দোলনে নামছে চলচ্চিত্র পরিবার।

এফডিসিতে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চলচ্চিত্র পরিবারের নেতা নায়ক ফারুক। তিনি জানান, ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় অভিযুক্ত ডাক্তার হাবিবুর রহমান দুলালের শাস্তির দাবীতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে চলচ্চিত্র পরিবার।

যতদিন পর্যন্ত অভিযুক্ত ডাক্তারের উপযুক্ত শাস্তি না হবে ততদিন পর্যন্ত নানা কর্মসূচি থাকবে। প্রয়োজনে শিল্পীরা রাস্তায় আন্দোলন করবেন। তবুও এর শেষ দেখে ছাড়বেন বলে মন্তব্য করেন চলচ্চিত্র অভিনেতা ফারুক।

গত ৫ অক্টোবর রওশান আরা বেগমের বাম পাশের কিডনি অস্ত্রোপচার করতে গিয়ে ডান পাশের কিডনি ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন চলচ্চিত্র পরিচালক রফিক সিকদার। কিডনি চুরি করে অন্যত্র বিক্রির ফলে মাকে হারিয়েছেন বলেও অভিযোগ তার। মায়ের মৃত্যুর পর সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্মাতা রফিক।

পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটির সদস্যরা জানান, এটি নিছক দুর্ঘটনা।

Reneta

এরপর ক্ষোভে ফেটে পড়ে চলচ্চিত্রের মানুষজন৷ তারা প্রত্যেকেই আলাদা বিবৃতি দিয়ে ধিক্কার জানান। মঙ্গলবার এফডিসির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক নেতা খসরু, চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নিরব প্রমুখ।

সংবাদ সম্মেলনে প্রত্যেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এর ডাক্তারের কিডনি চুরির জন্য তীব্র নিন্দা জানান। একইসাথে ওই ডাক্তারের উপযুক্ত শাস্তি দাবি করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র নির্মাতারফিক শিকদারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT