চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি বাড়াতে ইআরএফ কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বিশ্বব্যাংকের সহযোগিতায় বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট রেডিনেস ফান্ড (ইআরএফ) বা রপ্তানি প্রস্তুতি তহবিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

দেশের চারটি সম্ভাবনাময় খাত চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং হালকা প্রকৌশল শিল্পের রপ্তানি বাড়াতে সহায়তা প্রদানের লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (ইসিফরজে) প্রকল্পের আওতায় কর্মসূচি বাস্তবায়ন হবে।

রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, ইসিফরজে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়দুল আজম, বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারিখাত বিশেষজ্ঞ হোসনে ফেরদৌস সুমি, ইআরএফ টিম লিডার ইলউড পি, বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ চামড়াজাত পণ্য ও পাদুকা প্রস্তুত ও রপ্তানিকারক (এলএফএমইএবি) সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ হালকা প্রকৌশল শিল্প মালিকদের সংগঠন বিইআইওএ’র সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

জাফর উদ্দিন বলেন, সম্ভাবনাময় চারটি রপ্তানি খাতে বিদেশি ক্রেতাদের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পরিবেশগত, সামাজিক এবং গুণগত মান পূরণের জন্য যোগ্য ও আগ্রহী উদ্যোক্তাদের ম্যাচিং গ্র্যান্ট প্রদান করা হবে। তিনি ব্যবসায়ী-উদ্যোক্তাদের ম্যাচিং গ্র্যান্ট এর সুযোগ গ্রহণ করে রপ্তানি সম্প্রসারণে এগিয়ে আসার আহবান জানান।

Reneta

বৈশ্বিক রপ্তানি বাজারে বাংলাদেশি পণ্যের সরবরাহ বাড়াতে ইআরএফ ফান্ড বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, কোন দেশের রপ্তানি আয় যদি একটি পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, সেটি কখনও ভাল নয়। যেমন আমরা গত কয়েক মাস ধরে দেখছি দেশের রপ্তানি আয় প্রত্যাশা মত হচ্ছে না। তাই আমাদেরকে অব্যশই তৈরি পোশাকের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। আশা করি ইআরএফ ফান্ড পোশাকের ওপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি পণ্য বহুমূখীকরণে বিশেষ অবদান রাখবে।

রপ্তানি পণ্য বহুমূখীকরণে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে একটি রপ্তানি কৌশলপত্র প্রণয়ন করা হচ্ছে বলে তিনি জানান।

ইসিফরজে প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়দুল আজম জানান, ইআরএফ ফান্ডের মূল লক্ষ হচ্ছে বাংলাদেশের চারটি সম্ভাবনাময় খাত চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং হালকা প্রকৌশল শিল্পের উদ্যোক্তা ফার্মকে আরো বেশি রপ্তানিসক্ষম বা কমপ্লায়েন্ট করে তোলা। যাতে তারা অধিকতর মানসম্পন্ন পণ্য উৎপাদন ও সক্ষমতা বাড়াতে পারে এবং একইসাথে বৈশ্বিক ভ্যালুচেইনে অংশ নিতে পারে।

প্রাথমিকভাবে ইআরএফ তহবিলের পরিমাণ ১০ মিলিয়ন ডলার। একটি কোম্পানিকে প্রথম পর্যায়ে কারখানা বা পণ্য এ্যাসেসমেন্টের জন্য সর্বোচ্চ ৫ হাজার ডলার দেয়া হবে এবং কারখানা বা পণ্যের গুণগতমান বৃদ্ধির জন্য দ্বিতীয় ধাপে সর্বোচ্চ ৪০ হাজার ডলার দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইআরএফরপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT