ক্রিকেট

রনির ফিফটিতে ঢাকার ১৭৩

রনির ফিফটিতে ঢাকার ১৭৩

প্রথম দুই ম্যাচে ফিফটি পাওয়া ওপেনার হযরতউল্লাহ জাজাই শুরুতেই ফিরেছেন। আরেক ওপেনার সুনিল নারিনও ইনিংস বড় করতে পারেননি। এরপরও ঢাকা ডায়নামাইটস ১৭৩ করতে পারল, কৃতিত্বটা রনি তালুকদারের।

ঢাকাকে বড় সংগ্রহ পাইয়ে দিতে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এ টপঅর্ডার ব্যাটসম্যান। আর বল হাতে সিলেট সিক্সার্সকে পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ওভারে শেষে ৭ উইকেটে ১৭৩ রান তুলেছে তার দল।

আগের ম্যাচের মতই প্রথম ওভারেই ওপেনার জাজাইকে হারায় ঢাকা। চার বলে ৪ রান করে সিলেটের পাকিস্তানি পেসার সোহেল তানভীরের বলে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন এ আফগান ওপেনার।

দ্বিতীয় উইকেট জুটিতে রনিকে নিয়ে ৬৭ রান যোগ করার পর ব্যক্তিগত ২৫ রানে ফেরেন নারিন। এরপর রনির সঙ্গী হন সাকিব। দুজনে তোলেন ৩৫ রান।

৫ চার ও ৩ ছয়ে ৩৪ বলে ৫৮ রান করেন রনি তালুকদার। যারমধ্যে আফিফ হোসেনের করা দ্বাদশ ওভারের প্রথম চার বলে এক ছয় ও তিন চারে ১৮ রান তুলার পর পঞ্চম বলে নিকোলাস পুরানের দারুণ এক ক্যাচের সাজঘরে ফেরেন রনি।

রনি ফিরতেই ঢাকার ইনিংসে ধস নামান তাসকিন আহমেদ। পঞ্চদশ ওভারে চার বলের ব্যবধানে নিয়েছেন তিন উইকেট। টাইগার পেসারের ছোটখাটো এমন ধসের পরও শেষদিকে নুরুল হাসান সোহান ও নাঈম শেখের কল্যাণে বড় সংগ্রহই পায় ঢাকা। সোহান ১০ বলে ১৮ আর নাঈম ২৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।

বিষয়:ঢাকা বিপিএল-২০১৯ রনি তালুকদার সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…