বলিউডে জোর গুঞ্জন উঠেছে আজকের রনবীর-দীপিকা পরবর্তী সময় শাহরুখ-কাজল জুটি হয়ে উঠেবে। বন্ধুত্ব হোক বা প্রেম, রোমান্স হোক বা বিচ্ছেদ বলিপাড়ায় সেরা জুটি হিসেবে সবার মনে রয়েছেন শাহরুখ কাজল জুটি। আর আদলেই যেনো সেভাবেই গড়ে উঠছে বর্তমান হিট জুটি রনবীর ও দীপিকা।
আর তাই বলিউড ইন্ডাস্ট্রির অন্দর মহলে জোর আলোচনা চলছে রণবীর -দীপিকা পাড়ুকোন হতে পারেন রাহুল-সিমরন জুটির যোগ্য উত্তরসূরী।
তবে এ কথায় কোনোভাবেই একমত নন কাজল। তিনি বলেন, আমার মনে হয়, কেউ কারো মতো হতে পারে না। আমি দীপিকার মতো হতে পারবো না। দীপিকাও আমার মতো না। বলা ভালো, ওরা আমাদের মতো হতে পারবে না, আমরাও ওদের মতো নয়।
তবে সিনে বোদ্ধারা কাজলের কথা মানতে নারাজ। তারা অনেকেই এই বিষয়টি নিয়ে বাজি ধরছেন। কারণ আগামী ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’। ছবিতে জুটিবদ্ধ আবারো অন স্ক্রিনে আসছেন রনবীর ও দীপিকা। আর সেখানেই নতুন করে ধরা দিবেন।
এখন শুধু দেখার পালা পরবর্তী বলিউড ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুর ও দীপিকা কতটুকু শাহরুখ-কাজল হয়ে উঠতে পারেন।







