প্রেম নিয়ে এখন পর্যন্ত সরাসরি কিছু না বললেও কখনো লুকোচুরি করেননি রণবীর-আলিয়া। সম্প্রতি ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আলিয়া।
ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের পক্ষ থেকে আলিয়াকে প্রশ্ন করা হয় যে, তিনি রণবীরের মতো এমন কঠিন মানুষকে কীভাবে সামলান? উত্তরে আলিয়া বলেন, ‘রণবীর মোটেও কোনও কঠিন বা জটিল মানুষ না। ও একটা রত্ন।’ তিনি আরো বলেন, রণবীর খুবই সাধারণ একজন মানুষ। ও এতটাই ভাল একজন মানুষ যে আমার মনে হয় আমি তার মত হতে পারলে ভালো হতো! একজন অভিনেতা হিসেবে হোক কিংবা মানুষ হিসেবে, সব কিছুতেই ও আমার থেকে অনেক বেশি ভাল।
তবে প্রেম নিয়ে এতটা সহজভাবে মুখ খুললেও বিয়ের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন ২৬ বছর বয়সী আলিয়া। বিয়ের ব্যাপারে এই অভিনেত্রী বলেন, আমার বয়স এখনও অনেক কম। সেই সাথে আমি এখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। মূলত সে কারণেই আপাতত বিয়ের পরিকল্পনা নেই।







