চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার রডনি মার্শ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার রডনি মার্শ অ্যাডেলেডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এর আগে গত সপ্তাহে কুইন্সল্যান্ডে একটি ইভেন্টে যোগ দিতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটারের। এরপর তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে আসলে সে যাত্রায় প্রাণে বাঁচলেও কিন্তু শঙ্কা ছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো অজি নক্ষত্রের পতনের মধ্য দিয়ে।

মার্শ তার সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। অজিদের হয়ে ১৯৭০-১৯৮৪ সাল পর্যন্ত দাপুটে পারফরমেন্সে মুগ্ধ করেছেন সে সময়ের ক্রিকেট ভক্তদের। তিনি ৯৬ টেস্ট ম্যাচে ৩৬৩৩ রানের পাশাপাশি ৯২টি একদিনের ম্যাচে অংশগ্রহণ করে ১২২৫ রান করে ছিলেন অনন্য উচ্চতায়।

এছাড়াও তার সময়ে উইকেটের পিছনে ৩৫৫ ডিসমিসাল করে উইকেটকিপিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মার্শ। ডেনিস লিলির পর সর্বাধিক ৯৫ টেস্টের মাইলফলক স্পর্শ করেন মার্শ।

ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেটের সাথেই ছিলেন সাবেক এই অজি তারকা। অজিদের নির্বাচক হিসেবেও ছিলেন কিছু সময়। এছাড়াও ক্রিকেটীয় পরামর্শ দিতে নানাদেশে ঘুরে বেড়িয়েছেন এই অজি। অজি ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রীড়াঙ্গনের বহু তারকা।

তার মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানে অজি ক্রিকেটাররা ব্ল্যাক আর্মড ব্যান্ডস পরে মাঠে নামবে।

Reneta

‘রডনি মার্শ ছিলেন আমাদের ক্রিকেটীয় আইডল। সে অজি ক্রিকেটকে দীর্ঘ ৫০ বছর নানা ভাবে সাহায্য করে গেছে। আমাদের দলের অনেকের সাথেই তার ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।’ বলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সমার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৭, ২০২৬

‘গ্যাস সংকট কাটতে লাগতে পারে আরও দুই সপ্তাহ’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT