চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রকিবুল ইসলাম মুকুলের নতুন দুই উপন্যাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

অমর একুশে বইমেলা-২০১৭ তে আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের দুটি নতুন উপন্যাস। এর মধ্যে ‘‘প্রজাপতি মন’’ একটি রোমান্টিক উপন্যাস এবং ‘‘ব্ল্যাক নাইট’’ বৈজ্ঞানিক কল্পকাহিনী।

বাংলাবাজারের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ বই দুটি প্রকাশ করেছে। দু’টি উপন্যাসেরই প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলায় অনিন্দ্য প্রকাশের ৪৫৬-৪৫৯ নম্বর স্টলে পাওয়া যাবে উপন্যাস দু’টি।

গদ্য এবং কবিতা দু’মাধ্যমে বিচরণ হলেও রকিবুল ইসলাম মুকুল কথাসাহিত্যে মানব জীবনের বহুমাত্রিক রূপের সন্ধান করে থাকেন। রকিবুল ইসলাম মুকুল মূলত সহজ শব্দ ও ছোট ছোট বাক্যে ছন্দময় গতিতে তার সাহিত্যকে গতিময় করেন। তাঁর উপন্যাসে বাস্তবতা এবং মানুষের স্বপ্নময় নিজস্ব ভুবনের দ্বৈরথকে একীভূত করে পাঠকদের নিজস্ব একটি ভুবনে নিয়ে যান।

উপন্যাস দু’টি সম্পর্কে প্রকাশক আফজাল হোসেন জানান, রকিবুল ইসলাম মুকুল গত কয়েক বছর ধরে নিয়মিত লিখছেন। মানুষের জীবনের চলমান ঘটনাগুলি খুঁঁটিনাটি ব্যবচ্ছেদ করে তিনি তুলে আনেন সহজ বাক্যবন্ধনে। তরুণ কথাসাহিত্যিকদের মধ্যে তিনি উল্লেখযোগ্য। আশা করি বই দুটো পাঠকদের ভালো লাগবে। আমরা এটাও আশা করি যে পাঠকরা বই কিনবেন এবং এবারের অমর একুশে বইমেলা হবে পাঠক-লেখক ও প্রকাশকদের মিলনমেলা।

উপন্যাস দুটোর কাহিনী সংক্ষেপ:  
প্রজাপতি মন
মনের যদি পাখির মত ডানা থাকত? প্রজাপতির ডানা থেকে রঙ ধার করে উড়ে বেড়াত! তাই বলে কি বেঁধে রাখা যায়- আটেকে রাখা যায় বুকের খাঁচায়? উড়–উড়– মন প্রজাপতির ডানায় ভর করে হাওয়ায় নেচে বেড়ায়। কখনো হোঁচট খায় ঝোড়ো বাতাসে। আহত ডানায় নতুন স্বপ্ন বেঁধে মন উড়ে চলে দূর-দূরান্তে। এই নেচে বেড়ানোর আনন্দ নিয়েই বাঁচতে চায় নীলিমা। নীলাম্বরী নামেও ডাকে অনেকে। নীল শাড়ি আর নীল টিপ- মনভুলোনো হাসি এই তো আছে নীলিমার। আছে একটা ছোট্ট ছাদ, ছাদ পেরিয়ে বিশাল আকাশ। রাশি রাশি তারা। প্রজাপতি মন নিয়ে উড়ে বেড়ায় নীলিমা। কখনো হোঁচট খেয়ে পড়ে যায়- আবারো স্বপ্নের মালা গেঁথে ঘুরে দাঁড়ায়। নিজের ভেতরকার টানাপড়েনগুলোকে ঘষে নেয় কষ্টিপাথরে। ভুল করে কী ভালবাসা যায়? নাকি ভালবেসে ভুল করে মানুষ। প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বেলা বয়ে যায়।

ব্ল্যাক নাইট
ব্ল্যাক নাইট। রহস্যময় এক স্যাটেলাইট। ১৯৬০ সালে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াতে বেড়াতে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে আর খোঁজ মেলেনি। রহস্য ভেদ করতে পারেননি বিজ্ঞানীরা। ছাপ্পান্ন বছর পর সে রহস্যের জালে অবশেষে আটকে গেলেন বাংলাদেশি বিজ্ঞানীরা। ঢাকার আকাশে দেখা মিলেছে ব্ল্যাক নাইটের। বিজ্ঞানীদের নাকাল করে দেয়া স্যাটেলাইটটি মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে নাসারও। শেষ পর্যন্ত কি বিজ্ঞানীরা পারবেন এই রহস্য ভেদ করতে!!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশের বই মেলাবই মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নায়িকা পূর্ণিমার স্বপ্নের নায়ক সালমান শাহ

পরবর্তী

ধর্মভিত্তিক রাজনীতির কারণে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান: ওবায়দুল কাদের

পরবর্তী

ধর্মভিত্তিক রাজনীতির কারণে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান: ওবায়দুল কাদের

A Moneygram logo is seen outside a bank in Vienna, Austria, June 28, 2016. REUTERS/Heinz-Peter Bader

মানিগ্রাম কিনলো আলীবাবা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT