চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মভিত্তিক রাজনীতির কারণে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতির কারণে পাকিস্তান বাংলাদেশের চেয়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাসহ সকল সূচকে অনেক পিছিয়ে রয়েছে। এর কারণ বাংলাদেশ সরকার অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত পথ এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মভিত্তিক রাজনীতির আশ্রয়ে বিএনপির আন্দোলনের স্বপ্নপূরণ হবে না জানিয়ে তিনি বলেন,‘৫৯১ জন কেন্দ্রীয় নেতা ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি নাকি এ বছরই সরকারবিরোধী আন্দোলনে নামবে। কিন্তু বিএনপির আন্দোলনের সেই বছর আর আসে না, মানুষ পুড়িয়ে মারার সময় আসে না, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আর কোনদিন সেই আন্দোলনের বছর আসবেও না।’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি এমপি, বি এম মোজাম্মেল হক এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।

পথসভা শেষে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের হাজারো কর্মী-সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও সম্বর্ধনা জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসাম্প্রদায়িক বাংলাদেশবিএনপি - ওবায়দুল কাদেরসাম্প্রদায়িকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT