তথ্যপ্রযুক্তি

মানিগ্রাম কিনলো আলীবাবা

মানিগ্রাম কিনলো আলীবাবা

A Moneygram logo is seen outside a bank in Vienna, Austria, June 28, 2016. REUTERS/Heinz-Peter Bader

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যাপী অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান মানিগ্রামকে কিনে নিয়েছে চীনা ই-কমার্স জায়ান্ট আলীবাবা।

মানিগ্রামের বোর্ড অব ডিরেক্টরস আলীবাবার কাছে তাদের প্রতিষ্ঠানটি বিক্রির অনুমোদন দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠানটিকে কিনতে আলীবাবাকে খরচ করতে হয়েছে ৮৮০ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদনের পর আলীবাবা মানিগ্রামের কর্তৃত্ব পাবে। আলীবাবা মানিগ্রামকে কিনে নেওয়ার সংবাদের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৯ শতাংশ বেড়ে গেছে।

বিশ্বের ২০০টি দেশে প্রায় সাড়ে তিন লাখ আউটলেট রয়েছে মানিগ্রামের এবং প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা সাড়ে ৬ মিলিয়নেরও (৬০ লাখ) বেশি।

বিষয়:আলীবাবা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…