চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি কতোটা প্রস্তুত?

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:২৯ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য স্থানীয় বিএনপি প্রস্তুতি গ্রহণ করে এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোকাফফর হোসেন। ইতোমধ্যে রংপুর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর ৫ জনের নাম ঠিক করে কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

৫ জন সম্ভাব্য প্রার্থী হলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি কাউছার জামান বাবলা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদল সভাপতি নাজমুল নাজু। 

মোকাফফর হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: মঙ্গলবার রংপুর মহানগর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃ্ন্দ, অঙ্গ ও সহযোগি নেতাদের নিয়ে আমরা বৈঠক করেছি। সেখান থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য এই ৫ জনের নাম ঠিক করে কেন্দ্রে পাঠিয়েছি। এখন নির্বাচনের ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করা হবে।

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে কি না, এমন প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনকে বিএনপি নেতারা বলছেন: রংপুরসহ সারাদেশের সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনকে সরকার ও নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা হিসেবে পর্যবেক্ষণ করবে।

দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন: তাদের পরীক্ষা দেখার জন্য আমরা সেখানে সহযোগিতা বা অংশগ্রহণ করবো। আমরা এ ব্যাপারে আশা করছি যে, অংশগ্রহণ করার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন: এখনও এ বিষয়ে আমরা দলীয় সিদ্ধান্ত গ্রহণ করিনি। তবে অতীতে যেভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই ধারাবাহিকতায় আমাদের দল এটার ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করছে।

‘সিটি কর্পোরেশন নির্বাচনগুলোকে আমরা সরকারের জন্য এবং নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা হিসেবে পর্যবেক্ষণ করবো। আমরা এ ব্যাপারে আশা করছি যে, রংপুর সিটি নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনাই বেশি’, বলেন খন্দকার মোশাররফ।

বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন: সারাদেশে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ইসি’র একটি পরীক্ষা। তারা স্বচ্ছ হলে জনগণই ভোটের মাধ্যমে প্রমাণ দেবে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে কয়েক দিনের মধ্যে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বিএনপি।

২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। রংপুর সিটিতে ভোটের মাধ্যমে ছয় সিটির ভোট শুরু করবে ইসি। এছাড়া রংপুর সিটিতে পরীক্ষামূলকভাবে দুটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিটি নির্বাচনে এখন পর্যন্ত জাতীয় পার্টি ও আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করলেও পিছিয়ে আছে বিএনপি।

রংপুর পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর দ্বিতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ ডিসেম্বর।

ট্যাগ: বিএনপিরংপুর সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেক্স নিয়ে কথা বলা ‘ট্যাবু’ হবে কেন?: বিদ্যা বালান

পরবর্তী

হন্ডুরাসকে বিদায় করে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

পরবর্তী
বিরাট কোহলি ও তার সতীর্থরা উল্লাসে ভাসছেন, ক্রিকেট ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হন্ডুরাসকে বিদায় করে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনর্বাসন প্রকল্পের চুক্তি সাক্ষর

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT