বিআরবি-বিপিএলে হেসে খেলেই জয় পেয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তারা আট উইকেটে পরাজিত করে সিলেট সুপার স্টারসকে।
মাত্র ৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৯ দশমিক পাঁচ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর রাইডার্স।
দলের পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান সর্বোচ্চ ২৯ রান করেন।
এর আগে সিলেট ব্যাট করতে নেমে স্পিনার আরাফাত সানি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর মোহাম্মদ নবীর নীল স্পিন বিষে ক্ষতবিক্ষত হয়।
তাদের স্পিনে মাত্র ১১ দশমিক ৫ ওভারে ৫৯ রানে গুটিয়ে গেল সিলেটের ইনিংস। টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত যথাযথ ভাবেই কাজে লাগায় রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান।
ধ্বংসযজ্ঞের শুরুটা করেছিল আরাফাত সানি। প্রথম ওভারেই ফিরিয়ে দেন মুনাভীরাকে। এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের সাজঘরে আসা যাওয়ার প্রতিযোগীতা।
দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন সোহেল তানভীর।
রংপুরের পক্ষে চারটি উইকেট নেন আরাফাত সানি, তিনটি উইকেট নেন মোহাম্মদ নবী এবং দু’টি উইকেট নেন সাকিব আল হাসান।






