১০ বছর আগের ঘটনা উত্তাপ ছড়াচ্ছে বর্তমানে। বলিউডের তুখোড় অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছে যৌন হেনস্তার। তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত।
বিষয়টি প্রথমে হালকাভাবে নিলেও এখন বেশ সিরিয়াস হয়েছেন নানা পাটেকার। তনুশ্রী দত্তকে উকিল নোটিশ পাঠাতে যাচ্ছেন নানা পাটেকর। গণমাধ্যমের কাছে তনুশ্রীর সব অভিযোগকে মিথ্যা এবং অসত্য বলেছেন নানা’র আইনজীবী রাজেন্দ্র শিরোদকার।
রাজেন্দ্র শিরোদকার বলেছেন, ‘মিথ্যা এবং অসত্য তথ্য ছড়াচ্ছেন তনুশ্রী দত্ত, তাই আমরা আইনি নোটিশ পাঠানোর সব প্রস্তুতি নিচ্ছি। মিথ্যা বলার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, সেজন্যই নোটিশ পাঠাচ্ছি।’
২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তনুশ্রীকে যৌন হেনস্থা করেছিলেন নানা, এমন অভিযোগ করেছেন তনুশ্রী। বিষয়টি সেইসময়েও গণমাধ্যমে এসেছিল।
প্রিয়ঙ্কা চোপড়া, ফারহান আখতার, টুইঙ্কল খান্নাসহ অনেক রকা সোশ্যাল মিডিয়ায় তনুশ্রীর পাশে আছেন জানিয়ে টুইট করেছেন।








