বিনোদন

‘কাশ্মীর ফাইলস’ নির্মাতার নতুন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’

চ্যানেল আই অনলাইন: কাশ্মীর ফাইলস নির্মাতার নতুন ছবি দ্য ভ্যাকসিন ওয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমা দ্য ভ্যাকসিন ওয়ারের পোস্টার, যেখানে বিভিন্ন চরিত্র ও শিরোনাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্যের পর নতুন ছবি নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী। ছবির নাম ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ছবিতে অনুপম খেরের সঙ্গে রয়েছেন নানা পাটেকার, পল্লবী যোশী ও রাইমা সেন।

‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির বিষয়বস্তু করোনার টিকা। এই বায়ো সায়েন্স ড্রামার ফার্স্ট লুক শেয়ার করে নিয়েছেন বিবেক, যা দর্শকদের প্রশংসা পেয়েছে।

সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে বিবেক লিখেছেন, ‘ভারতের প্রথম বায়ো-সায়েন্স ফিল্মের ফার্স্টলুক শেয়ার করলাম। #দ্য ভ্যাকসিনওয়ার। ২৮ সেপ্টেম্বর ২০২৩-এ মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী।’ প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলারও।

বিবেকের পোস্টে শুভকামনা জানিয়েছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘সময়োপযোগী সিনেমা। নাচ-গানে ভরা সিনেমার দরকার নেই।’ আরেকজন লিখেছেন, ‘স্টারকাস্ট দারুণ।’

অনেকেই মনে করছেন ২০২৩ সালের আরেক বড় হিট হবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। চলতি বছরের ব্লকবাস্টার হিটের তালিকায় আছে ‘পাঠান’, ‘গদর ২’। সাথে যোগ দিয়েছে ‘জওয়ান’। এখন দেখার পালা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ও সেই তালিকায় যোগ দিতে পারে কি না।

 

বিষয়:‘দ্য কাশ্মীর ফাইলস’ নানা পাটেকার বিবেক অগ্নিহোত্রী রাইমা সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…