চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:১৮ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

হতদরিদ্র বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য স্ত্রীকে রীতিমতো চাপ দিচ্ছিলেন স্বামী। স্ত্রী অপারগতা প্রকাশ করায় নেমে আসে নির্যাতনের খড়গ। গত মঙ্গলবার স্ত্রী শান্তা স্বামী আইয়ুব নবীর কাছে রান্না করার জন্য ডিম কেনার টাকা চান। এতেই ক্ষিপ্ত হয় স্বামী। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চালায় নির্যাতন। এক পর্যায়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় পাষণ্ড স্বামী। তাৎক্ষণিক পুড়ে যায় শরীরের অর্ধেক অংশ।

পরে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। একপর্যায়ে টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা অগ্নিদগ্ধ গৃহবধূর চিকিৎসার সব ব্যয়ভারের দায়িত্ব নেন গোপালপুর থানার ওসি।

এই মর্মান্তিক ও অমানবিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের গোপালপুরে পাথালিয়া গ্রামে। এ ঘটনায় বুধবার রাতে অগ্নিদগ্ধ গৃহবধূর বড় ভাই আব্দুল লতিফ বাদী হয়ে গোপালপুর থানায় যৌতুকের দাবিতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি হলেন গৃহবধূর স্বামী আইয়ুব নবী।

মামলা সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী শান্তা আখতারকে (৩০) যৌতুকের জন্য স্বামী আইয়ুব নবী প্রায়ই নির্যাতন করতেন। গত মঙ্গলবার সকালে আইয়ুব শান্তাকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেয়ার চাপ দেন। শান্তা যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় আইয়ুব বাড়ি থেকে পালিয়ে যায়।

প্রতিবেশীরা দগ্ধ শান্তাকে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে পরে টাঙ্গাইল সদর হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, শান্তার দুই হাত, গলা এবং পেট থেকে পুরো বুক পুড়ে গেছে। অবস্থার গুরুত্ব বিবেচনায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বুধবার সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তরের কথা বলা হয়।

Reneta

গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, শান্তার ভাইয়েরা খুবই দরিদ্র। ঢাকায় নিয়ে চিকিৎসা করার সামর্থ্য তাদের নেই। অর্থাভাবে তার পরিবার বুধবার বিকালে শান্তাকে পুনরায় গোপালপুরের বাড়িতে নিয়ে এসে কবিরাজী চিকিৎসা শুরু করে। খবর পেয়ে আমি শান্তাদের বাড়িতে যাই এবং মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসার সকল ব্যয়ভার বহনের দায়িত্ব নেই এবং বোনটিকে রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছি। আসামী পলাতক রয়েছে তাকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।

শান্তার বড় ভাই আব্দুল লতিফ বলেন, টাকা যোগাড় করতে না পেরে বোনকে ঢাকায় না নিয়ে বাড়িতে ফেরত নিয়ে এসে কবিরাজি চিকিৎসা চালাই। পরে খবর পেয়ে ওসি মুমূর্ষু বোনকে দেখতে যান। সেই সময় আমাদের অবস্থা জেনে তাকে নিজের বোন সম্বোধন করে চিকিৎসার সকল দায়িত্ব নিয়ে ঢাকায় পাঠিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুড়িয়ে হত্যাযৌতুকস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT