চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে লিখেছে দায় তার: ঢাবি উপাচার্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

জিয়াউর রহমানকে দেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করা নিবন্ধটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের লেখা, তাই তাকেই এর দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

যার নামে লেখাটি প্রকাশিত হয়েছে দায়ভার তার ওপরই বর্তায় বলে জানান ঢাবি উপাচার্য।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিক্ষোভ-ভাংচুরের পর উপাচার্যের পদত্যাগের দাবি তোলা হয়। এ পরিস্থিতেই বিকালে ভিসি’র বাসভবনে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন উপাচার্য।

Banglabid

স্মরণিকায় ত্রুটি রয়েছে জানিয়ে তিনি বলেন,“এটা বাইলাইন (স্বনামে লেখা) পাবলিকেশন ছিল। সেই প্রবন্ধের রচয়িতার ওপর দায় বর্তায়। তাকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে।”

ঘটনাটি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত তা তদন্ত করা হবে বলেও জানান তিনি।

বিকাল ৩ টায় উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীরা উপাচার্যের গাড়ির ওপর চড়াও হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এর আগে ইতিহাস বিকৃতির অভিযোগে নিবন্ধটির লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে দুপুরে অবরুদ্ধ করে রাখে রাখে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় মুক্ত হন তিনি।

Reneta

৯৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় জিয়া হল নিয়ে রেজিস্ট্রার রেজাউরের ‘স্মৃতি অম্লান’ নিবন্ধে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি এবং আরেকটি নিবন্ধে জগন্নাথ হলকে ‘সংখ্যালঘুদের হল’ হিসেবে উল্লেখ করায় প্রকাশনাটি সকালেই বাজেয়াপ্ত ঘোষণা করেন উপাচার্য।

৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় অনুযায়ী সেনা শাসকদের ক্ষমতাগ্রহণ অবৈধ ছিলো। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ইতিহাস কারও অজানা নয়। অথচ স্মরণিকাটিতে ‘স্মৃতি অম্লান’ শিরোনামে জিয়াকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন নিবন্ধের লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ রেজাউর রহমান।

ইতিহাসের এ বিকৃতি ইচ্ছাকৃত নাকি ‘মুদ্রণ ত্রুটি’ তা খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় এর কড়া প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সুভাষ সিংহ রায়। পরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাস বিকৃতিঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি উপাচার্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল

পরবর্তী

অস্ট্রেলিয়ায় কুমির দিয়ে নির্বাচনের ভবিষ্যত বাণী

পরবর্তী

অস্ট্রেলিয়ায় কুমির দিয়ে নির্বাচনের ভবিষ্যত বাণী

আইসিসি থেকে রবি শাস্ত্রীর পদত্যাগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT