ক্রিকেট

যে কথায় স্বান্তনা পান ইয়াসির

বাংলাদেশ ক্রিকেটার ইয়াসিরের পুরস্কার গ্রহণের ছবি, তিনি জিতেছেন ম্যাচের সেরা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশ ক্রিকেটার ইয়াসির, তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বার বার ডাক আসে জাতীয় দলে। কিন্তু দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষা শেষ হয় না। ২ বছর ধরে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলি রাব্বি ওয়ানডে ও টেস্টের পর এবার টি-টুয়েন্টি দলে জায়গা পেতে পারেন। পেলেও ম্যাচে নামা হবে কিনা সেটিই এখন বড় প্রশ্ন!

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে ইয়াসিরের জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় লিগ রেখে সাদা বলে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অধীনে ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

দলের সঙ্গে বিদেশ সফরে গেছেন, দেশেও দলের সঙ্গে ছিলেন কয়েকটি সিরিজে। কতবার ডাক পেয়েছেন সেটি হিসেব করাও কঠিন। ইয়াসির জানালেন, চার-পাঁচ বার হবে।

বিপিএলে মোহাম্মদ আশরাফুলের বিকল্প হিসেবে খেলতে নেমে চিটাগং ভাইকিংসের তিন নম্বর জায়গাটা নিজের দখলে নেন দুর্দান্ত ব্যাটিংয়ে। ১১ ম্যাচে তিন ফিফটিতে ৩০৭ রান। বিপিএল মাতিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে আয়ার‌ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে প্রথম ডাক পান ইয়াসির। এর পর থেকেই অদ্ভুত একটা পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছেন চট্টগ্রামের এই ক্রিকেটার।

অভিষেক হতে এতটা লম্বা সময় অপেক্ষা করতে অতীতে দেখা যায়নি কোনো ক্রিকেটারকে। এই আক্ষেপ মনে পুষে কীভাবে আগামীর চিন্তা করেন ইয়াসির সেটি জানা গেল সোমবার।

মিরপুরে অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এ প্রসঙ্গে ইয়াসির বলেন, ‘আমি আসলে আমাদের একজন বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম এ জিনিসটা নিয়ে। উনি আমাকে বলছে তুমি যে জায়গায় আছো সে জায়গায় বাংলাদেশের অনেকেই নাই। তুমি যদি এভাবে চিন্তা করো তাহলে তোমার জন্য ভালো। আর যদি চিন্তা করা আমাকে খেলাচ্ছে না কেন? আমার হচ্ছে না। এসব চিন্তা করলে তুমি নিজেই পিছিয়ে যাবে। এই কথাটা আমার অনেক ভালো লেগেছে। যখনই আমি মানসিকভাবে ডাউন হই তখন ভাবি আমি যে জায়গায় আছি তা অনেকের জন্য স্বপ্ন। আমি হয়তো দরজায় আছি, আরেকটু কষ্ট করলে দলে ঢুকতে পারবো। আমি কষ্ট না করলে হয়তো ছিটকে যাবো।’

বিষয়:ইয়াসির আলি রাব্বি জাতীয় দল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…