চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায়-কত টাকায় মিলবে পাকিস্তান সিরিজের টিকিট

জুলাই যোদ্ধাদের জন্য থাকবে বিনামূল্যে ১০০ টিকিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের সব ম্যাচ। টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং স্টেডিয়াম সংলগ্ন দুটি কাউন্টারে।

আগামী ২০ জুন প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ২২ জুন দ্বিতীয় এবং ২৪ জুন তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে লড়বে দুদল। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে টিকিটের মূল্য জানিয়েছে বোর্ড। সর্বোচ্চ ৩,৫০০ টাকা এবং সর্বনিম্ন ৩০০ টাকায় মিলবে টিকিট। জুলাই যোদ্ধাদের জন্য বিনামূল্যে ১০০ টিকিট দেবে বিসিবি।

রোববার মিরপুরে সংবাদ সম্মেলন করে টিকিট সংক্রান্ত বিষয়গুলো জানিয়েছেন বিসিবি পরিচালক মাহাবুব আনাম। আসন্ন সিরিজের ৭০ শতাংশ টিকিট উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য। সিরিজের সকল টিকিট বিক্রি হবে অনলাইনে, পাওয়া যাবে https://www.gobcbticket.com.bd/ ওয়েবসাইটে এবং GoBCBTicket টিকিট অ্যাপে।

১৫ জুন থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন দর্শকরা। অবশ্য উপস্থিত হয়ে টিকিট প্রাপ্তির সুবিধাও রাখছে বিসিবি। টিকিট থাকা সাপেক্ষে ম্যাচের দিন সকাল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন দুটি কাউন্টারে টিকিট পাওয়া যাবে। অনলাইন টিকিটের ক্ষেত্রে প্রিন্ট কপি আনা বাধ্যতমূলক নয়। ফোনে থাকা পিডিএফ কপি দেখিয়ে মাঠে প্রবেশ করা যাবে।

অনলাইনে একজন দর্শক সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। টিকিট নকল কিংবা ফটোকপি করার সুযোগ নেই। স্টেডিয়ামের গেটগুলোতে টিকিট স্ক্যান করে মাঠে প্রবেশ করতে হবে। প্রতিটি টিকিট দিয়ে কেবল একবারই প্রবেশের সুযোগ থাকবে। অর্থাৎ, যে আগে আসবেন কেবল তিনিই মাঠে ঢুকতে পারবেন।

সর্বনিম্ন ৩০০ টাকায় মিলবে পূর্ব গ্যালারির টিকিট। উত্তর গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডের (ক্লাব হাউজ) টিকিটের মূল্য ধরা হয়েছে ৮০০ টাকা করে। আন্তর্জাতিক গ্যালারির (উত্তর ও দক্ষিণ) টিকিটের দাম ১,৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২,৫০০ টাকা এবং আন্তর্জাতিক লজের (দক্ষিণ, কর্পোরেট ব্লক) টিকিট মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৩,৫০০ টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই যোদ্ধাটিকিটবাংলাদেশ-পাকিস্তান সিরিজবিসিবিমাহাবুব আনামমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT