চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল দেড় মাসের বেশি সময় পর উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, ছিনতাই হওয়ার পর চারবার হাত বদল হয় ফোনটির। শেষ ধাপে মোবাইলটি যার হাতে যায় তিনি যখন বুঝতে পারেন এটি মন্ত্রীর ফোন তখন সেটি বিক্রি না করে রেখে দেন।

আজ সোমবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, গত ১২ জুলাই ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে অভিযোগ করা হয়- ওই দিন বিকেল পৌনে ৫টার দিকে রিকশায় যাওয়ার সময় মোটর সাইকেলযোগে অজ্ঞাতনামা দুজন তার ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে যান।

মামলা দায়ের হওয়ার পর ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সগির ও সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সগির ও সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জাকিরকে। জাকিরের দেওয়া তথ্যে গ্রেপ্তার হয় আরিফ। ১২ জুলাই ধানমন্ডি থানায় যিনি মামলাটি দায়ের করেছিলেন, তার মোবাইলটি উদ্ধার করা হয় এই আরিফের কাছে থেকেই।

সাজ্জাদুর রহমান জানান, আরিফ প্রযুক্তি ব্যবহারে পারদর্শী। সফটওয়্যারের মাধ্যমে যেকোনো মোবাইল আনলক করে ব্যবহার উপযোগী করতে পারেন তিনি।

আরিফের কাছে থাকা ল্যাপটপে পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোনের ছবি পায় পুলিশ। এরপর আরিফকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ফোনটি রয়েছে জীবন নামে একজনের কাছে। এরপর জীবন কাছ থেকেই উদ্ধার করা হয় মন্ত্রীর ফোনটা।

Reneta

জীবন ও আরিফ জানতেন এটা মন্ত্রীর ফোন। এ জন্যই জীবন ফোনটি আর বিক্রি না করে নিজের কাছে রেখে দেন।

ডিসি সাজ্জাদ বলেন, মন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইলটি আইফোন। আইফোনের লক খোলা খুবই কঠিন। কিন্তু আরিফ এ ফোনটিও আনলক করেছিলেন। আনলক অবস্থাতেই আমরা মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই।

গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোনটি ছিনতাই হয়। তাৎক্ষণিকভাবে মন্ত্রীর গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। ১ জুন কাফরুল থানায় এ ঘটনায় একটি মামলাও হয়।

পুলিশ এরআগে জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন বলে জানিয়েছিল পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরিকল্পনামন্ত্রীমোবাইল উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৮

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা চুক্তি হতে হবে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী: মির্জা ফখরুল

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT