জনপদ

কারাগারে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছবি, কারাগারে থাকা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছবি, শান্ত ও গম্ভীর মুখাবয়ব সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এম এ মান্নানকে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এম এ মান্নানকে আদালতে তুলার পর তার আইজীবীরা জামিনের আবেদন করেন, কিন্তু ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত (দ্রুত বিচার ট্রাইবুনাল) বন্ধ থাকায় জামিন শুনানি না করে তাকে জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাকিদ।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় শান্তিগঞ্জের নিজ বাসা থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্রজনতা আহত হন।

ওই ঘটনায় নির্দেশদাতা এমএ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করার এ মামলায় গ্রেপ্তার করা হয় এমএ মান্নানকে।

বিষয়:এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…