‘যেন আমি রাজ্যপালের মেয়ে!’

The image shows the Prime Minister of Bangladesh in a meeting with a woman, both wearing traditional attire, in an official office environment. Channel i News – চ্যানেল আই নিউজ
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে রবিবার দেখা করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রাজ ভবনে প্রায় ২০ মিনিটের বৈঠক শেষে কঙ্গনা জানান, নিজের উপর হওয়া সমস্ত অন্যায়ের কথা তিনি রাজ্যপালকে জানিয়েছেন। আশা করছেন তিনি বিচার পাবেন।
টুইটারে কঙ্গনা রাজ্যপালের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তার বোন রাঙ্গোলি চান্ডেলকেও দেখা গেছে। কঙ্গনা লিখেছেন, ‘কিছুক্ষণ আগে মহারাষ্ট্রের মাননীয় রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি জির সঙ্গে দেখা করেছি। আমার সমস্যাগুলো তাকে জানালাম। আমার সঙ্গে যেন ন্যায় বিচার হয়, সেজন্য অনুরোধ করলাম। এতে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের দেশের বিচারব্যবস্থার ওপর আস্থা বাড়বে।’
বৈঠক শেষে কঙ্গনা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার সঙ্গে হওয়া অন্যায়গুলো সম্পর্কে তাকে বলেছি, আশা করছি বিচার পাবো। এতে জনগণের বিচার ব্যবস্থার ওপর আস্থা ফিরবে। রাজ্যপাল আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনেছেন, যেন আমি উনার মেয়ে।’
বুধবার বিএমসি কঙ্গনার পালি হিলস-এ অবস্থিত অফিসের প্রায় ৪০ শতাংশ অংশ ভেঙ্গে দিয়েছে। বিষয়টি নিয়ে শুক্রবার উদ্ধব ঠাকরে ও অজয় মেহতার কাছে অসন্তুষ্টি প্রকাশ করেছেন রাজ্যপাল।






