বিনোদন

নির্বাচনে জয়ী হয়ে যা বললেন কঙ্গনা

অভিনেত্রী কঙ্গনাকে হারাতে যাচ্ছে বলিউড?

কঙ্গনা রানাউত নির্বাচনে জয়ী হয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে জয়ী কঙ্গনা রানাউত তার বিজয় উদযাপন করছেন, তিনি পারিবারিক পোশাক পরেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনীতির ময়দানে পা রেখেই বাজিমাত করলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। নরেন্দ্র মোদির বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারই জয় ছিনিয়ে আনলেন ‘কুইন’ খ্যাত এই তারকা!

মঙ্গলবার (০৪ জুন) সকাল থেকেই সকলের চোখে হিমাচল প্রদেশের মাণ্ডির দিকে! ভোট গণনার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা! অনেকেই ধরে নিয়েছিলেন, ভরাডুবি হবে কঙ্গনার! কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই তারকা অভিনেত্রী।

এদিন পোনে চারটার দিকে কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের বিষয়ে জানান। জানা গেছে, কঙ্গনা রানাওয়াতের মোট প্রাপ্ত ভোট ৫,২১,৭৪০!

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন, ‘সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য। এই জয় আপনাদের সকলের। এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার।’

কঙ্গনার এই পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের মন্তব্যে। কেউ লিখলেন, কুকথা বলা মানুষেরা কোথায় গেলেন? আবার কেউ লিখলেন, রানি জিত গ্যায়ি। কেউ আবার লিখলেন, মাণ্ডির রানির জয়।

এদিকে কঙ্গনা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনে জয়ী হলে অভিনয় ছেড়ে দেবেন। একটি সাক্ষাৎকারে সম্প্রতি কঙ্গনা বলেন, আমার হাতে কিছু প্রজেক্ট রয়েছে। তাছাড়া কিছু দায়িত্বও রয়েছে। সেগুলি পূরণ করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেব।

এখন দেখা যাক, বিজয়ী কঙ্গনা নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেন!

বিষয়:কঙ্গনা রানাওয়াত নির্বাচন বিজেপি প্রার্থী কঙ্গনা ভোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…