চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো মূল্যে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দেয়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা পূরণ করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতির কলঙ্কমোচন করা হয়েছে। দেশ আজ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়ানোর দ্বারপ্রান্তে। যেকোনো মূল্যে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেছেন।

জাতীয় শোক দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রবাসে থাকা তিনি ও বোন রেহানা অসহায়ের মতো দিন কাটিয়েছেন। এই অসহায়ত্বের পরেও প্রবাসেই প্রথম সপরিবারে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়েছিলেন তার বোন শেখ রেহানা। এরপর ইন্দিরা গান্ধীর রাজনৈতিক আশ্রয়ে থেকে দেশের মাটিতে পা রাখলেও ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে তাকে ঢুকতে দেয়া হয়নি। জিয়াউর রহমান চাননি খুনের তদন্ত হোক। উল্টো তাদের প্রশ্রয় দিয়ে স্বাধীন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ থেকে বিচ্যুত করতে বঙ্গবন্ধর খুনি, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতিকে লজ্জায় পর্যবসিত করা হয়েছে। ছিনিমিনি খেলা হয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে।

তিনি আরও বলেন, ৯৬’এ বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচার শুরু করে।তবে সে মেয়াদে বিচার শেষ করা সম্ভব হয়নি। পরবর্তী কালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ খুনিদের বিচার সম্পন্ন করেছে। দেশ এখন কলঙ্কমুক্ত। এখন সময় এগিয়ে যাওয়ার। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষের সকল মৌলিক চাহিদাপূরণ হবে, মানুষ উন্নত জীবন পাবে। বঙ্গবন্ধুর এই স্বপ্ন যেকোনো মূল্যে পূরণ করা হবে। এজন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন জানিয়ে তিনি বলেন,‘আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না’।

আওয়ামী লীগ প্রধান বলেন, স্বপ্নপূরণের পথে যেকোনো বাধা মোকাবেলায় আওয়ামী লীগও প্রস্তুত। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা বাস্তবায়নে দলটির অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে তিনি ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোকদিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT