চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব বিশ্বকাপের দল ঘোষণা, সেমিতে খেলার লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ঘরের মাঠের যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল মেহেদী হাসান মিরাজের দল। দুই বছর পর বিশ্বকাপের আসর বসছে নিউজিল্যান্ডে। ভিন্ন কন্ডিশন জয় করার চ্যালেঞ্জ থাকলেও আগের আসরের সাফল্য ছুঁতে চান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ-নির্বাচকরা। ১৫ সদস্যের দল ঘোষণার পর লক্ষ্যের কথা জানান যুবাদের অস্ট্রেলিয়ান কোচ ড্যামিয়েন রাইট ও নির্বাচক এহসানুল হক সেজান।

গত মাসে এশিয়া কাপের দল থেকে বিশ্বকাপের জন্য ঘোষিত দলে কেবল একটি পরিবর্তন। বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার সাখাওয়াত হোসেন। তার জায়গায় এসেছেন টিপু সুলতান। ১৫ সদস্যের মূল দল ছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সাত ক্রিকেটারকে। আর অধিনায়কের নাম ঘোষণা আসবে ২-১ দিনের মধ্যে। এহসানুল হক জানিয়েছেন সাইফ হাসানেরই সম্ভাবনা বেশি।

১৩ জানুয়ারি শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে ডানেডিনে ১০ দিনের ক্যাম্প করার সুযোগ পাবে সাইফরা। স্থানীয় দলের সঙ্গে থাকবে ৫০ ওভারের তিনটি প্রস্তুতি ম্যাচও। সেজন্য টাইগার যুবারা কিউই পাখির দেশে পৌঁছাবে ২৭ ডিসেম্বর।

অংশ নেয়া দলগুলো স্বাগতিক দেশে পৌঁছাবে ৬ জানুয়ারির মধ্যে। বাংলাদেশের যুব দল যাবে ১০ দিন আগেই। ক্যাম্প সেরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে যাবে যুবারা। মূল ক্রিকেটযজ্ঞে নামার আগে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি সারবে লাল-সবুজের দল।

এবারের বিশ্বকাপে টেস্ট খেলুড়ে ১২টি দেশ ও ৪টি সহযোগী দেশের যুব দল অংশ নেবে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে টাইগারদের অন্য তিন সঙ্গী নামিবিয়া, কানাডা এবং ইংল্যান্ড।

১৬ দলের বিশ্বকাপে সেরা আটটি দল যাবে কোয়ার্টারে। বাকি আট দল প্লেট পর্বের জন্য লড়বে। ২২ দিনের টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও কেনিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। ভারত, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি রয়েছে ‘বি’ গ্রুপে। ‘ডি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। অন্য গ্রুপটি বাংলাদেশের।

Reneta

১৫ সদস্যের দল: পিনাক ঘোষ, নাঈম শেখ, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, মো: রাকিব, মাহিদুল ইসলাম ভূইয়া অঙ্কন (উইকেটরক্ষক), শাকিল হোসেন (উইকেটরক্ষক) রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, হাসান মাহমুদ, টিপু সুলতান।

স্ট্যান্ডবাই: সজিব হোসেন, রায়ান রাফসান রংমান, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাইদুল ইসলাম প্রামানিক, ইয়াসিন আরাফাত, আব্দুল হালিম মনিরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুব বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীকে যা বললো রোবট সোফিয়া

পরবর্তী

শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

পরবর্তী

শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

মাশরাফীকে ছাড়াও উজ্জ্বল রংপুরের বোলিং

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT