চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী জানুয়ারি থেকে গড়াতে যাচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২৪। শ্রীলঙ্কায় হতে চলা টুর্নামেন্টটির ফিক্সচার প্রকাশ করেছে আইসিসি। আসরে গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন।

তৃতীয়বারের মতো যুব বিশ্বকাপের আয়োজন করছে শ্রীলঙ্কা। পাঁচটি ভেন্যুতে গড়াবে এবারের আসর। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। ১৩ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। ৪ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে যুবাদের বৈশ্বিক আসরটির।

গ্রুপপর্বে অংশগ্রহণকারী দলগুলো চার দল করে মোট চারটি গ্রুপে খেলবে। ১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত হবে গ্রুপ পর্বের লড়াই। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে পা রাখবে। চারটি গ্রুপ থেকে মোট ১২টি দল সুপার সিক্সে লড়বে। সেখানে ছয়টি দল করে দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে কোয়ালিফাই করা দলগুলো।

সুপার সিক্সে একটি গ্রুপে লড়বে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের শীর্ষ তিন দল করে মোট ছয়টি দল। অন্য গ্রুপে লড়বে ‘বি’ ও ‘সি’ গ্রুপের শীর্ষ দলগুলো।

সুপার সিক্স পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপের শীর্ষ দলটি লড়বে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা দলের বিপক্ষে। ‘ডি’ গ্রুপের শীর্ষ দলটি খেলবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা দলের বিপক্ষে। একইভাবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের ম্যাচগুলো হবে।

সুপার সিক্সের দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। সেমিতে বিজয়ী দুটি দল লড়বে ফাইনালে শিরোপার জন্য।

Reneta

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে- শ্রীলঙ্কা (স্বাগতিক), আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

আঞ্চলিক যোগ্যতার মাধ্যমে অংশগ্রহণ করবে- নামিবিয়া (আফ্রিকা রিজিওনাল), নেপাল, নিউজিল্যান্ড (ইএপি রিজিওনাল), স্কটল্যান্ড (ইউরোপ রিজিওনাল), ইউএসএ (আমেরিকান রিজিওনাল)।

এক নজরে গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ:
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
গ্রুপ ‘ডি’: আফগান্সিতান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।

একনজরে গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ:
বাংলাদেশ-ভারত (১৪ জানুয়ারি)
বাংলাদেশ-আয়ারল্যান্ড (১৮ জানুয়ারি)
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র (২১ জানুয়ারি)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতযুব বিশ্বকাপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT