স্বাস্থ্য

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা দিল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইজার ভ্যাকসিনের সিরিঞ্জ ও বোতল, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচির অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯’র আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়ালো ৩ কোটি ৮০ লক্ষ এবং আরো কয়েক লক্ষ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাবার অপেক্ষায় আছে তাদের কাছে টিকা পৌঁছে দেয়া সহজ হবে।

তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।

বিষয়:ফাইজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…