চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে আরও ১৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২২
স্বাস্থ্য
A A

বাংলাদেশে ৫-১১ বছর বয়সী শিশুদেরকে টিকা দিতে এবং দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ ভ্যাকসিনের আওতায় আনতে বাংলাদেশকে আরও ১৫ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে: যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ৫-১১ বছর বয়সী শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন প্রদানের আওতা সম্প্রসারণে সহায়তার জন্য কোভ্যাক্সের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে শিশুদের জন্য তৈরি ফাইজারের আরও ১.৫ মিলিয়ন (১৫ লাখ) ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন অনুদান দিয়েছে। এ সপ্তাহের চালানটি ছোট শিশুদের জন্য অনুদান দেয়া ভ্যাকসিনের দ্বিতীয় চালান এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মোট ভ্যাকসিন অনুদানের পরিমাণ দাঁড়ালো ৭৫ মিলিয়ন (৭ কোটি ৫০ লক্ষ) ডোজের বেশি। বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায় থেকে প্রাপ্ত কোভিড-১৯ ভ্যাকসিন অনুদানের দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণের পক্ষ থেকে।

জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ৫১ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্য কর্মীদের জন্য নিরাপদ ভ্যাকসিন প্রদান প্রশিক্ষণ এবং বাংলাদেশের ৬৪টি জেলায় কোভিড-১৯’র ভ্যাকসিন কার্যক্রম গ্রহণে সহায়তা করা। যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮,০০০টি ভ্যাকসিন বহন বাক্স অনুদান দেয়ার পাশাপাশি ৪ কোটি ৭০ লক্ষ ভ্যাকসিন সরাসরি প্রদানের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লক্ষ ডোজ ভ্যাকসিন পরিবহনে সহায়তা করেছে।

বাংলাদেশে কোভিড-১৯ বিষয়ে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমের আওতায় কোভিড-১৯’র টিকার অতি-শীতলীকৃত মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবহারবিধি অনুসরণে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে। বিশ্বব্যাপী কোভিড-১৯’র ভ্যাকসিন গ্রহণের ন্যায়সঙ্গত সুযোগ তৈরির লক্ষ্যে এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দাতাদেশে পরিণত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯ফাইজারভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT