চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর পালিত

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
৯:১৬ পূর্বাহ্ণ ১৪, মে ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির দুই হাজার মসজিদ ও বিভিন্ন মাঠ এবং খোলা জায়গায় লাখ লাখ মানুষের অংগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। নিউইয়র্কের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকার থমাস এডিসন স্কুল মাঠে। এছাড়া নগরীর প্রতিটি মসজিদে ছিল ৩ থেকে ৪টি জামাত। ঈদ উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে।

করোনামুক্ত নিউইয়র্কে ঈদের দিন সকাল থেকে ঈদ জামাতে অংশ নিতে দল বেঁধে মসজিদ অথবা মাঠের দিকে ছুটতে থাকেন মুসল্লিরা। চোখে মুখে প্রশান্তির ছাপ। কারণ গতবছর এই সময়ে তারা ছিলেন ঘরবন্দি। পবিত্র রমজানের কোন ইবাদত মুসল্লিরা ঘরের বাইরে আদায় করতে পারেননি।

নিউইয়র্কের সর্ববৃহৎ জামাতটি অনুষ্ঠিত হয় জ্যামাইকার থমাস এডিসন স্কুল মাঠে। আয়োজন করে জ্যামাইকা মুসলিম সেন্টার। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্যসহ মুলধারার রাজনীতিদরা।

নিউইয়র্কের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেসওম্যান গ্রেসমেং বলেন, আমাদের করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তবে আমাদেরকে এখনও সিডিসি গাইডলাইন মেনে চলতে হবে। যারা এখনও ভ্যাকসিন নেননি তাদেরকে দ্রুততার সঙ্গে ভ্যাকসিন নেওয়ার আহবান জানান তিনি।

এ সময় কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস বলেন, নিউইয়র্কে দিনে দিনে মুসলিম জনগোষ্ঠি সকল ক্ষেত্রে তাদের দক্ষতা, গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে। তারা এই সিটির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে তাঁর শুভেচ্ছা জানান।

নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় থমাস এডিসন স্কুল মাঠ।

Reneta

ঈদ জামাতে ইমামতি করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ। খুৎরা পাঠ করেন মাওলানা শামসে আলী। মোনাজাতের আগে মাওলানা জাফর বেগ বলেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইল অন্যায়ভাবে আক্রমণ করেছে। আমরা এই জুলুমের তীব্র নিন্দা জানাই। তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে বলেন, আমাদেরকে প্রতিবাদ করা শিখতে হবে।

মোনাজাত শুরু হলে প্রায় ১৫ হাজার মুসল্লি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। মাওলানা জাফর বেগের পরিচালনায় অনুষ্ঠিত দোয়ায় মুসল্লিদের আমিন আমিন ধ্বণিতে এক আবেগঘণ পরিবেশের তৈরি হয় স্কুল মাঠে। মাওলানা জাফর বেগ, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও অন্যান্য ইবাদতে কোন প্রকার ভুল ত্রুটির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

থমাস এডিসন স্কুল থেকে আরও একটু দূরে সুসান বি এ্যান্থনী স্কুল মাঠেও ঈদের অন্যতম বড় জামাত অনুষ্ঠিত হয়।

তাছাড়া নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রন্কস ও লংআইল্যান্ডের বিভিন্ন মসজিদ ও খোলা জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে নিউইয়র্কের প্রতিটি বাঙ্গালী পরিবারে ছিল বাহারী খাবারের আয়োজন। এ উপলক্ষে নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই ছুটি ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদনিউইয়র্কযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT