যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় প্যারেড গ্রাউন্ড থেকে একটি দ্রুতগামী গাড়ি দর্শনার্থীদের মাঝে ঢুকে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির গাড়িটি প্যারেড গ্রাউন্ডের পাশে পুলিশের একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে দর্শনার্থীদের মাঝে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারায়। হাসপাতালে নেয়ার পর মারা যায় ২ বছরের একটি শিশু। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনার পরই গাড়ি চালককে আটক করে পুলিশ। গত ১৫ বছরের মধ্যে ওকলাহোমা রাজ্যে এটি তৃতীয় বড় দুর্ঘটনা।






