যুক্তরাষ্ট্রের কলোরাডোয় গোলাগুলিতে আহত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এর আগে স্থানীয় সময় রোববার গোলাগুলির এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা হঠাৎ করে এই আক্রমণ চালায়।
নিউইয়র্ক টাইমস জানায়: একটি আবাসিক এলাকায় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনা তদন্তে সেখানে ছুটে যায় একদল পুলিশ। তারা সেখানে পৌঁছামাত্রই এক বন্দুকধারীরা গুলি করতে থাকে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় বন্দুকধারী। সেসময় ২ বেসামরিক নাগরিকও গুলিবিদ্ধ হন।
নিহত বন্দুকধারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে তার নামে কোন ক্রিমিনাল রেকর্ড নেই। গোলাগুলির পর ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
ডেনভারের দক্ষিণের হাইল্যান্ড র্যাঞ্চের একটি ভবন থেকে এই গুলিবর্ষণ করা হয়। ওই এলাকায় এরপরে কোড রেড এলার্ট জারি করা হয় এবং সকল বাসিন্দাকে ঘরের ভেতরে থাকতে বলা হয়। সোয়াট অফিসারদের কাজের সময় কোন মানুষকে ওই এলাকায় যেতে নিষেধ করা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডগলাসের কাউন্টি শেরিফ টনি নিশ্চিত করেন, নিহত পুলিশ সদস্য ২৯ বছর বয়সী জাকারি পারিস বিবাহিত ছিলেন এবং তার ২ সন্তান রয়েছে।








