আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ডোনাল্ড ট্রাম্প-বিক্ষোভ মিছিল-অভিবাসন নীতি

ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদ জানিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীরা অবিলম্বে মেক্সিকো সীমান্তে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে এক হওয়ার সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছে।

বিবিসি জানায়, রাজধানী ওয়াশিংটন ডিসিতে মিছিল নিয়ে যাওয়ার আগে বিক্ষোভকারীরা হোয়াইট হাউজের সামনে ও লাফায়েট চত্বরে সমবেত হয় এবং মিছিল করে বিতর্কিত এই নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। এছাড়া বোস্টন, শিকাগো, লস এঞ্জেলেস, নিউইর্য়ক ও পোর্টল্যাণ্ডেও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

ওয়াশিংটনের সমাবেশে এলিসিয়া কিস ও লিন ম্যানুয়াল মিরান্ডাসহ বেশ কয়েকজন তারকা যোগ দেন। অন্যদিকে জন লিজেন্ড উপস্থিত ছিলেন লস এঞ্জেলেসের সমাবেশে।ডোনাল্ড ট্রাম্প-বিক্ষোভ মিছিল-অভিবাসন নীতি

সমাবেশে এক বক্তা বলেন, ‘পরিবার একত্রে থাকবে। আমরা কোন সীমানা মানি না। কোনো দেয়ালও মানি না।’ সমাবেশে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এক শিশুর কান্না শোনানো হয়। এছাড়া অন্য এক শিশু থেকে দূরে থাকা এক ব্রাজিলিয়ান মা কান্না জড়িত কন্ঠে বলেন, তিনি তার ছেলে থেকে গত নয় মাস ধরে আলাদা আছেন।

সমাবেশ থেকে এ সময় বিক্ষোভকারীরা নিন্দা জানিয়ে স্লোগান দিতে থাকে। কিন্তু এসব নিন্দা বিক্ষোভ উপেক্ষা করেই ট্রাম্প তার অভিবাসন নীতি সমর্থন করে টুইট করেছেন।

বিষয়:অভিবাসন নীতি ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…