আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ নিহত ১২

নিহত শিশুসহ নিহতের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে নিহত ১২ পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়র্টাস জানিয়েছে, ৩য় তলা ভবনের ২য় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

ভবন থেকে আটজন বের হতে পারলেও বাকিরা ভিতরে আটকা পরে। ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে বেশির ভাগের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনাকে ফিলাডেলফিয়ার ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দিন বলে উল্লেখ করেছেন শহরটির মেয়র জিম কেনি।

তিনি বলেছেন, এভাবে এত মানুষের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। এতগুলো শিশুর মৃত্যু সত্যি বেদনাদায়ক।

বিষয়:ফিলাডেলফিয়া যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…