সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেছে সন্ত্রাসবিরোধী জোটের চারদেশ-সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।
সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষর করায় দেশগুুুলো আলাদা চারটি বিবৃতির মাধ্যমে দেশটির প্রশংসা করে।
বিবৃতিতে তারা জানায়, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং আরব ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তাদের এই ভূমিকা উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করেছে।
সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সমঝোতা স্মারক বিগত বছরগুলোতে তাদের জোট এবং সহযোগীদের পাপের ফল বলে বিবৃতিতে উল্লেখ করে। তবে এই পদক্ষেটই শেষ নয় বলে তারা জানায়।
এছাড়া তাদের চতুর্জোট সব ধরনের সন্ত্রাসবাদে অর্থায়নকারী এবং তাদের সমর্থনকারী ও দলভূক্তদের বিরুদ্ধে কর্তৃপক্ষের লড়াইয়ের দিকে গভীর দৃষ্টি রাখবে।
সন্ত্রাসবাদে কাতারের সমর্থন, অর্থায়ন ও আশ্রয়ন, বিদ্বেষ ছড়ানো, উগ্রপন্থা এবং অন্য দেশের পরাষ্ট্রনীতিতে হস্তক্ষেপসহ চলমান বিভিন্ন কার্যক্রমের মধ্যেই তাদের এই উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে দেশ চারটি। এসব কার্যক্রম সমূলে বন্ধ হওয়া প্রয়োজন বলে তারা উল্লেখ করে।
মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে কাতার সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি দুই দেশের মধ্যে নতুন চুক্তির ঘোষণা দেন।
সূত্র: আরবনিউজ







