চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের আয়োজনে উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে ইংরেজি শিক্ষার অনলাইন কোর্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২০
বাংলাদেশ, শিক্ষা
A A

বৈশ্বিক ব্যবসায় উদ্যোগ সপ্তাহ’২০ কার্যক্রমের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট মাতৃভাষা ইংরেজি নয় এমন মানুষদের মধ্যে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা এবং একইসাথে ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে আগ্রহীদের জন্য বিনামূল্যে একটি উন্মুক্ত অনলাইন কোর্সে (MOOC) পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোর্সটি স্বয়ংক্রিয় অর্থাৎ কোন প্রশিক্ষকের সহায়তা ছাড়াই অংশগ্রহণকারীরা স্বাধীনভাবে এটি অধ্যয়ন করতে পারবেন। কোর্সটির পাঠদান করছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক শীর্ষক উদ্যোগ এবং কোর্সটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক মানবিক উন্নয়ন সংস্থা এফএইচআই ৩৬০।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: কোর্সটিতে এখন নিবন্ধন চলছে। অংশগ্রহণেচ্ছুরা আগামী ১৮ ডিসেম্বর, ২০২০পর্যন্ত ছয় মডিউলের এই কোর্সে নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের পর এই কোর্স করতে অংশগ্রহণকারীরা দিন-রাত যেকোন সময় লগ-ইন করতে পারবেন। কোর্সের ছয়টি মডিউলের সবগুলো অবশ্যই আগামী ২৮ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ৭০ শতাংশ বা তার বেশি স্কোর নিয়ে আবশ্যকীয় কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদপত্র পাবেন। “ইংলিশ ফর বিজনেস এন্ট্রারপ্রেনারশিপ সিলেবাস” শীর্ষক MOOC কোর্সটি মাতৃভাষা ইংরেজি নয় এমন ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা এবং ব্যবসা ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ে জ্ঞান বাড়াতে আগ্রহীদের জন্য প্রণয়ন করা হয়েছে।

এই কোর্স শেষে অংশগ্রহণকারীরা তাদের ইংরেজি পাঠ ও শ্রুতির দক্ষতা বাড়ানোর কৌশল চিহ্নিত করে এর প্রয়োগ ঘটাতে এবং ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ বিষয়ক মূল শব্দসম্ভার ব্যবহারপূর্বক অনুশীলনে সক্ষম হবেন। তারা দেশীয় অর্থনীতিতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের ভূমিকা বিশ্লেষণ, ব্যবসায়ের বিভিন্ন মডেল সনাক্ত করা ও সেগুলোর তুলনা এবং বিভিন্ন প্রেক্ষাপটে কার্যকর বাজার গবেষণা ও কার্যকর ব্যবসায় পরিকল্পনার মূল উপাদানগুলোর মূল্যায়নে সক্ষম হবেন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং ব্যবসায় শুরু করতে তহবিল সংগ্রহের কৌশল চিহ্নিতকরণ ও প্রণয়নের অনুশীলনেও সক্ষম হবেন তারা।

ব্যবসায় ও ব্যবসায় উদ্যোগ গ্রহণ সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে আরও প্রস্তুত করে তোলা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী সম্প্রদায়ের অংশ হতে কোর্সটিতে যুক্ত হতে আহ্বান জানানো হয়।

Reneta

কোর্সে নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন: 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৮০৮টি পরিবারের জন্য কক্সবাজারে ১১৯টি ভবন নির্মাণ করবে সরকার

পরবর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩২

পরবর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩২

ভারতীয় উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’, প্রভাব বাংলাদেশেও

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT