যুক্তরাষ্ট্রের ‘পারমাণবিক যুদ্ধ মেনিয়ার’ তীব্র নিন্দা জানিয়ে নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নর্থ কোরিয়া পারমাণবিক যুদ্ধে লিপ্ত হলে এর দায়ভার মার্কিন যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
রোববার নর্থ কোরিয়ার জাতীয় টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এক বিবৃতে এ অভিযোগ করা হয়।
নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতিতে বলা হয়: যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়ায় ৪ থেকে ৮ ডিসেম্বর আক্রমণ চালানোর জন্য সাউথ কোরিয়ার সঙ্গে বড় ধরনের চুক্তি পরিকল্পনা করার চেষ্টা করছে। তারা উষ্কানিমূলক আচরণ করে যুদ্ধের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। যদি কোরিয়া দ্বীপপুঞ্জ এবং বিশ্ব পারমাণবিক যুদ্ধে লিপ্ত হয় তাহলে এর দায়ভার মার্কিন যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাক মাস্টার পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করে বলেন, প্রতিদিনই নর্থ কোরিয়ার সঙ্গে যুদ্ধ জড়ানোর আশঙ্কা বাড়ছে। তবে সহিংসতায় জড়ানোই একমাত্র সমাধান নয়।
তার এই বক্তব্যর জবাবে নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিছক পারমাণবিক যুদ্ধের মেনিয়া ছড়ানোর জন্য তীব্র নিন্দা জানিয়েছেন।
হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাক মাস্টার শনিবার ক্যালির্ফোনিয়া ডিফেন্স ফোরামের অনুষ্ঠানে এই অভিযোগ করেন। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে নর্থ কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার তিন দিন পর তিনি এই মন্তব্য করেন। নর্থ কোরিয়া সর্বশেষ যে ক্ষেপনাস্ত্রটি জাপান সাগরে পরীক্ষা চালিছে তা আগের সবগুলোর চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন।







