যুক্তরাজ্য সরকার চায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক: হাইকমিশনার

British High Commissioner delivering a speech at an outdoor event in Bangladesh, with a microphone and audience in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাজ্য সরকার চায় বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
দুপুরে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই ইন্ড্রাষ্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, সম্প্রতি সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্ডপে ও বাড়ি ঘরে হামলাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় যুক্তরাজ্য খুশি। তিনি আরও বলেন, ব্রিটিশ সরকার চায় এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তিতে বসবাস করবে।
ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী, তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে।
ব্রিটিশ হাইকমিশনারের সাথে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের স্ত্রী তেরেসা এ্যালবর, বেক্সিমকো ইন্ড্রাষ্ট্রিয়াল পার্কের সিইও নাভেদ হোসেনসহ আরো অনেকে।






