বিনোদন

যুক্তরাজ্যে ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভাঙল ‘নো টাইম টু ডাই’

জেমস বন্ডের চরিত্রে একজন পুরুষ, সানগ্লাস পরা, বিমানে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান ভেতরে একজন পুরুষ জেমস বন্ডের চরিত্রে, সানগ্লাস পরা, গোপনীয়তা ও সাহসের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ড্যানিয়েল ক্রেগের ‘নো টাইম টু ডাই’ যুক্তরাজ্যে ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির ওপেনিং উইকেন্ডের সর্বকালের রেকর্ড ভাঙল। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ছবিটি আয় করেছে ২৫.৯ মিলিয়ন পাউন্ড।

এর আগে স্কাইফল ছবিটি ওপেনিং উইকেন্ডে আয় করেছিল ২০.২ মিলিয়ন পাউন্ড এবং ‘স্পেক্টর’ আয় করেছিল ১৯.৮ মিলিয়ন পাউন্ড।

করোনাকালে দর্শক হারানো সিনেমা হলগুলোর প্রাণ ফিরিয়ে এনেছে ‘নো টাইম টু ডাই’। বিশ্বব্যাপী একের পর এক রেকর্ড গড়ছে ছবিটি। দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ‘নো টাইম টু ডাই।’

‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ। বিবিসি

বিষয়:জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ নো টাইম টু ডাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…