চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আকাইদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
নিউইয়র্কে বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ-বাংলাদেশি

নিউইয়র্কের ম্যানহাটানে বাস টার্মিনালে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত আকাইদ উল্লাহ বুধবার ফেডারেল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি দিয়েছে।

চিকিৎসাধীন থাকায় হাসপাতালের বিছানা থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেয় আকাইদ। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে তদন্তকারী দলের কাছে অপরাধ স্বীকার করে আকাইদ বলেছে, জঙ্গি গোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেট বা আইএসের জন্যই সে ওই হামলা চালিয়েছিল।

সোমবার সকালে সাতটা ১৯ মিনিটের ব্যস্ত সময়ে নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বাস স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটে। এতে হামলাকারীসহ আরও দু’জন আহত হয়। বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করে সিবিএস রেডিও।

সিবিএস রেডিও’র প্রতিবেদনে আটক ব্যক্তির কাছে পাওয়া ফটো আইডি থেকে জানানো হয়, তার নাম আকাইদ উল্লাহ। তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরণের ডিভাইস উদ্ধার করা হয়। ২০ বছর বয়সী আকাইদ উল্লাহর জাতীয়তা বাংলাদেশি হলেও সে ব্রুকলিনের বাসিন্দা। অসাবধানতার কারণে তার কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটলে সে আহত হয়।

হামলাকারীর পরিচয় জানার পর ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সেখানে আরো বলা হয়, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং সন্ত্রাসবাদ ও যে কোনো ধরনের চরমপন্থার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেছে।

Reneta

আকাইদের বাড়ি চট্টগ্রামে। তবে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ভ্রমণ করা আকাইদ উল্লাহর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের রেকর্ড বাংলাদেশে নেই বলে রয়টার্সকে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের তদন্ত কর্মকর্তা এ কে এম শহীদুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউইয়র্কনিউইয়র্ক বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT