আন্তর্জাতিক

নিউইয়র্কে ‘প্রেশার কুকার’ বোমা

নিউইয়র্কে ‘প্রেশার কুকার’ বোমা

নিউইয়র্কে বিস্ফোরিত বোমাটি প্রেশার কুকার দিয়ে তৈরি ছিল বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে চার ব্লক দূরেই আরেকটি একই রকম বোমা বিস্ফোরণের আগে উদ্ধার করা হয়।

বোমাটি ধাতবখণ্ড ভর্তি প্রেশার কুকার আর ফ্লিপ মোবাইল ফোন তার দিয়ে সংযুক্ত করে করে বিশেষভাবে তৈরি করা হয়। ২০১৩ সালের বোস্টন ম্যারাথনে বিস্ফোরিত বোমাটির সঙ্গে এর সাদৃশ্য রয়েছে বলে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশ সময় রোববার সকাল ৭টার দিকে ম্যানহাটনের চেলসিতে প্রচণ্ড শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ২৯ জন আহত হয়।

এরপরই এলাকাটি ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স দিয়ে ঘিরে ফেলা হয়। তবে বিস্ফোরণের এক ঘণ্টা আগে নিউ জার্সিতে বিস্ফোরিত পাইপ বোমার সঙ্গে এর মিল নেই বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

তদন্তে সংশ্লিষ্টরা একে সন্ত্রাসী হামরা বললেও কে বা কারা কেন হামলাটি চালিয়েছে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের পাশের এলাকায় দাতব্য সংস্থার র‌্যালি চলছিল।

বিষয়:নিউইয়র্ক বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…