জনপদ

যশোরে সড়ক দুর্ঘটনায় নববধূসহ তিনজন নিহত

চ্যানেল আই ভবনের সামনে দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন ভবনের সামনে দর্শনার্থীরা ভিড় করছে, ভবনের উপরে বাংলা ভাষায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিবাহোত্তর সংবর্ধনা কয়েকদিন পরেই। তাই স্বামীর বাড়িতে করা হয়েছে আলোকসজ্জা। তা দেখতে গিয়ে শহর ঘোরার সময়ই দুর্ঘটনা। তাতে প্রাণ গেলো বৌসহ তিন নারীর। যশোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন সম্পর্কে একজন ভাবি ও দুই ননদ।

নিহতরা হচ্ছেন যশোর শহরের আরএন রোডের আফরোজা তাবাসসুম (২৬) ও দুই ননদ শহরের ঢাকা রোড মোল্লাপাড়ার ইয়াসিন আলীর দুই মেয়ে তানিমা ইয়াসমিন পিয়াসা (২৫) ও তানজিলা ইয়াসমিন তিয়াসা (২৮)।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক তদন্ত তাসনীম আহমেদ ও নিহতদের স্বজনরা জানান, তানজিলা ইয়াসমিনের বিবাহোত্তর সংবর্ধনা আগামী ২৩ জানুয়ারি। সে উপলক্ষে স্বামীর বাড়ির আলোকসজ্জা দেখে শহর ঘুরতে গিয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা। তানজিলা ইয়াসমিন তিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি চালিত গাড়িটি শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি বাড়ির প্রাচীরে সজোরে ধাক্কা খায়।

এসময় গাড়ির একটি অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে তিন নারী নিহত হন। এসময় আহত হন শফিকুল ইসলাম জ্যোতি, আফরোজার তিন বছরের মেয়ে মানজিরা এবং জ্যোতির দুই বন্ধু হৃদয় ( ২৮) ও শাহিন হাসান (২৩)। তবে তারা শঙ্কামুক্ত রয়েছেন।

বিষয়:আলোকসজ্জা যশোর সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…