স্পোর্টস

যথারীতি উসাইন বোল্ট

যথারীতি উসাইন বোল্ট

টানা তৃতীয়বারের মতো অলিম্পিকে দ্রুততম মানব উসাইন বোল্ট। একশ’ মিটার স্প্রিন্টে আবারও অলিম্পিকে সোনা জিতেছেন উসাইন বোল্ট। এর আগে ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকেও স্বর্ণ জিতেছিলেন তিনি।

তবে টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জিতলেও নিজের আগের বিশ্বরেকর্ড (৯.৫৮ সেকেন্ড) ভাঙতে পারেননি বোল্ট। এবার ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন জ্যামাইকান এই গতিদানব। মার্কিন প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে তৃতীয়বারের মতো স্বর্ণ জেতেন তিনি।

অলিম্পিকের ইতিহাসে প্রথম ট্র্যাক অ্যাথলেট হিসেবে একটি নির্দিষ্ট ডিসিপ্লিনে তিনটি স্বর্ণ পদক জয়ের রেকর্ড গড়লেন জ্যামাইকান বিদ্যুৎ

বোল্টের চেয়ে দশমিক শূন্য আট সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন মার্কিন অ্যাথলেট জাস্টিন গ্যাটলিন। আর ব্রোঞ্জ পেয়েছেন কানাডিয়ান আন্দ্রে ডি গ্রাসি।

এর আগে সেমিফাইনালের টিকেট পাওয়া ২৪ জনের মধ্যে সেরা টাইমিং নিয়ে শীর্ষে থাকেন বোল্ট। সেমিতে তিনি সময় নিয়েছেন নয় দশমিক আট-ছয় সেকেন্ড। ফাইনালে আরো ৬ সেকেন্ড কম সময় নেন তিনি।

বিষয়:অলিম্পিক উসাইন বোল্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…