চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যত ক্ষণ আমি পর্দায় থাকব, দর্শক চ্যানেল বদলাবেন না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
বিনোদন
A A

পশ্চিম বাংলার দাপুটে অভিনেত্রী ঋ সেন। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেই তার পরিচিতি। ছবিতে বোল্ড চরিত্রে অভিনয় করে ছাপিয়ে গেছেন সবাইকে। তার অভিনীত ‘কসমিক্স সেক্স’ তোলপাড় ফেলে দিয়েছিলো গোটা বাংলা চলচ্চিত্রে। মাঝখানে কিছু সময় বিরতি নিয়ে ফের বড় পর্দায় ফিরছেন ঋ।

সম্প্রতি পশ্চিম বাংলার শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দ বাজারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ঋ। সেখানে তিনি তার ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক কর্মব্যস্ততা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তারই এক ফাঁকে বললেন, একটি মেগাতেও কাজ করছেন তিনি।

এসভিএফ-এর প্রযোজনায় ‘ত্রিনয়নী’ নামের ওই টিভি প্রোডাকশনে রঙ্গনা চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে সাক্ষাৎকারে ঋ বলেন, একটা বোকা মেয়ের চরিত্রে অভিনয় করছি। তবে দারুণ এনজয় করছি চরিত্রটি। কথা বলতে চায়। সদ্য ‘তিন কন্যা’ বলে ছবির কাজ শেষ হল। আর একটা ছবি করলাম ‘কড়াপাক’ বলে। আরও একটা থ্রিলারে কাজ করব। এ ভাবেই চলছে। আমি কোনও দিন নিজেকে বেঁধে রাখিনি, আর্ট ফিল্ম করেছি বলে মেগা করতে পারব না, এমনটা নয়। নিজের ওপর বিশ্বাস আছে, যত ক্ষণ আমি পর্দায় থাকব, দর্শক চ্যানেল বদলাবেন না।

সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বাজারে চাউর হওয়া কথা নিয়েও উত্তর দেন ঋ। লোকেরম মুখের সমালোচনা নিয়ে ঋ বলেন, আমার মুখের ওপর বা সোজাসুজি কারও কিছু বলার সাহস কখনও হয়নি। লোকে আমায় ভয় পায়। আর মহিলাদের ভয় পাওয়া ভাল বলে আমার মনে হয়। আমি জানি, আমার আত্মীয়স্বজন-বন্ধুরাও অনেক কথা বলেছেন। কিন্তু যে যাই বলুক, আমি আজ কয়েকটা কথা বলতে চাই। জামাকাপড় খুলে দাঁড়িয়ে পরলে সেটাই একমাত্র সাহসিকতার পরিচয়, এটা আমি একেবারেই মানি না। বরং এক জন মানুষ জীবন কেমন করে কাটাচ্ছেন, সেখানেই তার আসল সাহসিকতা। জামা পরা আর খোলা দিয়ে অভিনেত্রীর সাহস বিচার করবেন না প্লিজ!

শরীর দেখানোর ওস্তাদ ঋ, অভিনয় পারেন না! এমন সমালোচনারও জবাব দেন তিনি। নিজের অভিনয়ের প্রতি আত্মবিশ্বাস আছে জানিয়ে তিনি বলেন, আমি জানি অনেকের চেয়ে অভিনয়টা আমি অনেক ভাল করি। নইলে সতেরো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতাম না। আমার কোনও পিআর নেই। চাইনি পিআর হোক। সবাই সেলফি তুলুক এটা চাইনি আমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ বাজারঋকসমিক্স সেক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT