বিনোদন

বার্লিন চলচ্চিত্র উৎসবে গান্ডু নির্মাতার ‘গার্বেজ’

বার্লিন চলচ্চিত্র উৎসবে গান্ডু নির্মাতার ‘গার্বেজ’

গান্ডু, তাসের দেশ ও কসমিক্স সেক্স-এর মতো বিতর্কিত ও সমালোচিত সিনেমা বানিয়ে এর আগে তোলপাড় ফেলে দিয়েছিলেন কলকাতার তরুণ নির্মাতা কিউ। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন নতুন ছবি ‘গার্বেজ’। আর এই ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে আসন্ন বার্লিন চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরে।

আসছে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বের প্রাচীন আর প্রেস্টিজিয়াস বার্লিন চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবেই নিজের নির্মিত গার্বেজ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে যাচ্ছেন কিউ। তবে বার্লিনে চলচ্চিত্র প্রদর্শনীর অভিজ্ঞতা এবারই নতুন নয় কিউয়ের কাছে। কেনোনা এর আগেও ২০১১ সালে ‘গান্ডু’ ছবিটি বার্লিন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল।

ওয়ার্ল্ড প্রিমিয়ারের খবর নাহয় গেলো, কিন্তু নতুন ছবির নাম ‘গার্বেজ’ কেনো? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা। জানিয়েছেন,চলচ্চিত্রকে সমাজের দর্পন বলা হয়, আমার আগের ছবি গান্ডুতে একটা সামাজিক বার্তা ছিল। বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমাদের জীবন খারাপ হয়ে যাচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সমাজটাকে ঠিক করতে। গার্বেজ নামের মধ্য দিয়ে সমাজের খারাপদিকগুলোকেই চিন্হিত করা হয়েছে।

গার্বেজের শুটিং শুরু হয়েছিল গতবছর। ছবিতে অভিনয় করছে তন্ময় ধনিয়া,শতরূপা দাস ও ত্রিমালা অধিকারী।

কিউ নির্মিত বহুল সমালোচিত গান্ডু ছবির একটি দৃশ্য
কিউ নির্মিত বহুল সমালোচিত গান্ডু ছবির একটি দৃশ্য

মানুষ দেখার আগেই ছবির গল্প তেমনভাবে প্রকাশ করতে চাননি কিউ। তবে কলকাতার একটি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান,ঝাড়খণ্ড থেকে প্রেমিক-প্রেমিকা গোয়ায় আসেন। তাদের সঙ্গে আরও এক অপরিচত মহিলা থাকতে শুরু করে। সেখান থেকে ছবির মোড় ঘুরবে। অপরিচিত মহিলার জন্য ওই দম্পতির জীবনে আসতে শুরু করবে অনেক সমস্যা। আছে রহস্য। তিনজনের মধ্যে এমন সব ঘটনা ঘটবে যা তাদের জীবন একেবারে পালটে দেবে।

বিষয়:কসমিক্স সেক্স কিউ গান্ডু তাসের দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…