ময়মনসিংহ মেডিক্যালে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস-পরীক্ষা বর্জন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের বহির্মুখী সাইনবোর্ড যেখানে কলেজের নাম বাংলায় ও ইংরেজিতে লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ এনে অপবাদের প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
গতকাল রাতে শিক্ষকদের এক সভায় ৪৮ ঘন্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানান শিক্ষক নেতা ডা. মনির হোসেন ভূঁইয়া। তিনি আরও জানান, তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সকাল থেকে শিক্ষকরা কোনো ক্লাসে যোগদান করেননি। শিক্ষার্থীরাও শ্রেণি কার্যক্রমে অংশ নেননি। পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা ছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






