ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬ জন করোনা ও ৮ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ৯, টাঙ্গাইল ১, নেত্রকোণা ও শেরপুরের ২ জন। এ নিয়ে জেলায় ৯৮ জন মৃত্যুবরণ করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৬৬৯ নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।







